শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিএনপি আমাদের দেশে শীতের পাখি: তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১১৩ সময় দেখুন
বিএনপি আমাদের দেশে শীতের পাখি: তথ্যমন্ত্রী


ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হচ্ছে আমাদের দেশে শীতের পাখি। করোনা মহামারি বা কোনো দুর্যোগ-দুর্বিপাকেই জনগণের পাশে বিএনপিকে খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আস্তে আস্তে দেখা যাচ্ছে।

তিনি বলেন, শীতকালে যেমন ধান খাওয়ার জন্য সাইবেরিয়া, হিমালয় থেকে শীতের পাখিরা আসে, ধান খেয়ে মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়। তেমনি বিএনপিও ভোটের সময় আসে, মোটাতাজা হয়ে আবার চলে যায়। অন্য সময়ে আর তাদের খুঁজে পাওয়া যায় না।

সোমবার (২৮ নভেম্বর) দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজের আহবান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি জোটে এমন শরিক আছে, যারা নারী নেতৃত্ব হারাম বলে স্লোগান দেয়। আর তারেক রহমান হচ্ছে দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন, খোয়াব ভবনের প্রতীক। সেই বিএনপি-জামায়াত যদি আবার সুযোগ পায়, এই দেশকে আবার পাকিস্তান বানিয়ে ছাড়বে, আফগানিস্তানের কাছাকাছি নিয়ে যাবে। দেশকে আমরা সেখানে নিয়ে যেতে দিতে পারি না, তাদের হাতে দেশ তুলে দিতে পারি না।

বিএনপির সমাবেশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি শীতকালে মাঠ গরম করার জন্য নেমেছে। তারা বিভিন্ন জায়গায় সমাবেশের নামে আসলে পিকনিক করছে। সিলেটে দেখলাম যে, তিনদিন আগে তারা চলে এসেছেন, হোটেলের মধ্যে তাস খেলেছেন আর মাঠের মধ্যে সামিয়ানা টাঙিয়ে গরু জবাই করে রান্নাবান্না করে খেয়েছেন। কুমিল্লাতেও তাই। জনসভার আগের দিন রাতে সামিয়ানা টাঙিয়ে গরু জবাই করে ভুড়িভোজ করার কোনো ইতিহাস এই বাংলাদেশে আমার দাদারাও দেখেননি। বিএনপি সেটি দেখাচ্ছে। এগুলো কোনো সমাবেশ নয়, এগুলো পিকনিক।

তিনি বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের ভাই বলেছেন, খেলা হবে। আমরা কিন্তু সবার সঙ্গে খেলবো না। রুমিন ফারহানাও বলছেন- খেলা হবে। আমরা ওদের সঙ্গে খেলবো না, আমাদের ছাত্রলীগ খেলবে আর যুবলীগ যদি মনে করে খেললে খেলতে পারে।

হাছান মাহমুদ বলেন, বর্ষাকালে যখন প্রথম বৃষ্টি হয়, পুকুরের বড় মাছ কিন্তু লাফায় না, পুঁটি মাছ খুব লাফায়। রাজনীতির মাঠে বিএনপি এখন পুঁটি মাছ। সমাবেশে কিছু মানুষ দেখেই পুঁটি মাছের লাফানি লাফিয়ে কোনো লাভ নেই।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমানের (এমপি) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (এমপি) পুনরায় ও সাধারণ সম্পাদক পদে আলতাফুজ্জামান মিতা নতুন দায়িত্ব পান।

The post বিএনপি আমাদের দেশে শীতের পাখি: তথ্যমন্ত্রী appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর