শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

গাজীপুরে পোশাক কর্মীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১০৮ সময় দেখুন
গাজীপুরে পোশাক কর্মীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত সারাদেশ-টুকিটাকি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে এক পোশাক কর্মীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় পুলিশের কাজে বাঁধা ও হামলার ঘটনায় আরও ৩জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গণধর্ষণে অভিযুক্ত বাবুল হোসেন বাবু, আসাদুজ্জামান শাওন এবং শাওনের বাবা লুৎফর রহমান কালু, তার দুই স্ত্রী সনি আক্তার ও ফাতেমা বেগম।

পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সুত্রে সোমবার দিবাগত রাত ১টার দিকে শাওন ওই পোশাক কর্মীকে মুঠোফোনে মরকুন কবরস্থানের সামনে ডেকে নেয়। সেখানে পৌছালে আগে থেকেই শাওন ও তার দুই বন্ধু মুখে গামছা পেঁচিয়ে ওই ভিকটিমকে কবরস্থানের ভেতরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে যায়। পরদিন ধর্ষিতা তরুণী স্থানীয়দের বিষয়টি জানালে ৯৯৯ এর সাহায্যে পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে। পরে ধর্ষণে অভিযুক্ত আসামিদের গ্রেফতার করতে গেলে পুলিশের উপর হামলা চালায় অভিযুক্তরা ও তাদের পরিবার। উভয় ঘটনায় দুটি মামলা হয়েছে এবং মামলায় মোট ৫ জনকে গ্রেফতার করে বুধবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর