রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ সময় দেখুন
পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত


মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুজকাওয়াজ ও ডিসপ্লে, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সূর্যদয়ের সাথে সাসে পাইকগাছা স্মৃতিসৌধে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, থানা ওসি জিয়াউর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ও পৌর যুবদলের ইমদাদুল হক, সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকী ও মেছের আলী পুষ্পস্তবক অর্পন করেন।

উপজেলা আ.লীগ অফিসে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাড. সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন এমপি মো. আক্তারুজ্জামান বাবু। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় আলোচনায় সভায় দলীয় নেতৃবৃন্দ সহ যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্মিলিত মহান বিজয় দিবস উৎযাপন কমিটি ও প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা’র সভাপত্বিতে ও
ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন এর সঞ্চালনায় বিদ্যালয় প্রঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রভাতে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। লতা ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনাসভায় নবনির্বাচিত সভাপতি বিদ্যুৎ মন্ডল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, নবনির্বাচিত সাধারণ সম্পাদক পলাশ বাছাড়’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল বৈদ্য, সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, আ.লীগ নেতা, অনিল সরকার, মো. মতলবে সানা ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমৃত লাল সরকার প্রমুখ।

চাঁদখালী ইউনিয়ন পরিষদে সাবেক প্রধান শিক্ষক ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহজাদা মো. আবু ইলিয়াস। আ.লীগ নেতা হারান চন্দ্র অধিকারী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন আ.লীগ নেতা আ. রহিম সরদার, আ. সামাদ সরদার ও শিক্ষক আ. করিম মোড়ল প্রমুখ। এছাড়া অন্যান্য ইউনিয়নেও যথাযোগ্য মর্যদায় বিজয় দিবস পালিত হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর