মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

blaze-5g-smartphone-will-be-available-for-sale-from-november-15 | মাত্র ৯৯৯৯ টাকায় 5G ফোন, বাজারে লঞ্চ হল Lava Blaze 5G! বিক্রি শুরু ১৫ নভেম্বর থেকে – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ সময় দেখুন
blaze-5g-smartphone-will-be-available-for-sale-from-november-15 | মাত্র ৯৯৯৯ টাকায় 5G ফোন, বাজারে লঞ্চ হল Lava Blaze 5G! বিক্রি শুরু ১৫ নভেম্বর থেকে – News18 Bangla


ভারতীয় স্মার্টফোন নির্মাতা Lava নিয়ে আসতে চলেছে সবথেকে সস্তার ৫জি স্মার্টফোন। Lava-র তরফে বুধবার ঘোষণা করা হয়েছে যে, তারা নিয়ে আসতে চলেছে তাদের লেটেস্ট Lava Blaze 5G স্মার্টফোন। কোম্পানির তরফে জানানো হয়েছে যে ১৫ নভেম্বর থেকে ভারতে বিক্রি শুরু হবে সস্তার এই ৫জি স্মার্টফোন। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে গ্রাহকরা এই ফোন ক্রয় করতে পারবেন। জানা গিয়েছে যে এই ফোনের দাম হবে ১০,৯৯৯ টাকা। কিন্তু ১৫ নভেম্বর অর্থাৎ সেল শুরু হওয়ার দিন স্টক থাকা পর্যন্ত এই ফোন পাওয়া যাবে ৯,৯৯৯ টাকায়। এই ফোনটি পাওয়া যাবে ব্লু এবং গ্রিন কালার অপশানে। এই ফোনে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক ডিজাইন।

Lava Blaze 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৯০ এইচজেড রিফ্রেশ রেট যুক্ত এইচডি প্লাস আইপিএস স্ক্রিন। Lava Blaze 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। Lava Blaze 5G ফোনে ব্যবহার করা হয়েছে বাইডবাইন এল১ সাপোর্ট। এই ফোনে ব্যবহার করা হয়েছে লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনশন ৭০০ চিপ। Lava Blaze 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

আরও পড়ুন – ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

Lava Blaze 5G ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। ফটোগ্রাফির জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও Lava Blaze 5G ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Lava কোম্পানির তরফে জানানো হয়েছে যে, Lava Blaze 5G ফোনের ব্যাকগ্রাউন্ডে ইউজাররা ইউটিউব চালাতে পারবেন। এর ফলে একই সঙ্গে এই ফোন মাল্টিটাস্ক এক্সপেরিয়েন্স দেবে ইউজারদের। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে ৭ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে।

Lava Blaze 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য Lava Blaze 5G ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। Lava Blaze 5G ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। এছাড়াও ওয়ারলেস কানেকটিভিটির জন্য ব্লুটুথ ৫.১ ব্যবহার করা হয়েছে। সঙ্গে Lava Blaze 5G ফোনে ডুয়াল সিম সাপোর্ট, ফেস আনলকের মতো ফিচারেরও ব্যবহার করা হয়েছে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Budget Smartphone, Lava



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর