শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা সোমবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ সময় দেখুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা সোমবার


সারাবাংলা ডেস্ক

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা সোমবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এটি আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন কমিটির প্রথম সভা।

সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলীয় প্রধান শেখ হাসিনা।

রোববার (২৫ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর