শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

চট্টগ্রামে কৃষক সমিতির নেতৃত্বে নবী-পুলক-সাইফু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ সময় দেখুন
চট্টগ্রামে কৃষক সমিতির নেতৃত্বে নবী-পুলক-সাইফু


সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আবদুল নবী সভাপতি, পুলক কুমার দাশ সাধারণ সম্পাদক এবং সেহাবউদ্দিন সাইফু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার গৈড়লা কে পি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের দক্ষিণের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক। সংগঠনের পতাকা উত্তোলন করেন কৃষক নেতা আবদুল নবী।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক সমিতির সহ-সভাপতি নিমাই গাঙ্গুলি বলেন, ‘সরকার যায় আর সরকার আসে। কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। বর্তমানে যারা উন্নয়নের কথা বলেন, উন্নয়ন কোথায় হয়েছে আমরা জানি না। এখনো ৭০ ভাগ মানুষ কৃষিকাজ করে, তাদের ভাগ্যের কোনো উন্নয়ন তো হয়নি। স্বাধীনতা পরবর্তী সময়ে কৃষকেরা যে অবস্থায় ছিল, সে অবস্থার পরিবর্তন হয়নি।’

এতে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাই দাশ, কৃষক সমিতির দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত আলী, শিক্ষক শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, নজরুল ইসলাম আজাদ, সেহাব উদ্দিন সাইফু, শিমুল ধর, শিক্ষক নেতা শ্যামল দে, অলক দাশ, লিটন বড়ুয়া, প্রাক্তন ছাত্রনেতা সাজ্জাদ হোসেন,যুব ইউনিয়ন দক্ষিণের সভাপতি বাবলা বড়ুয়া এবং বোয়ালখালী উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু।

সারাবাংলা/আরডি/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর