সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Getting Spam Calls Google Will Now Help You Block Them

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
Getting Spam Calls Google Will Now Help You Block Them


#নয়াদিল্লি: এখন বিভিন্ন পণ্যসামগ্রী নির্মাতারা তাদের নানন পণ্যসম্ভারকে গ্রাহকদের হাতে পৌঁছে দিতে বিভিন্ন উপায় অবলম্বন করে। এর মধ্যে সবচেয়ে প্রচলিত উপায় হল গ্রাহকদের ফোন নম্বরে ফোন করে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলা। তবে এতে অনেক সময়েই গ্রাহকরা অত্যন্ত অসুবিধায় পড়ে যান। কারণে-অকারণে যে কোনও সময় বিভিন্ন কোম্পানির নম্বর থেকে ফোন আশায় তাঁরা যারপরনাই বিরক্ত হন। এই কলগুলিকে আমরা স্প্যাম কলের লিস্টে ফেলে রাখি, কিন্তু তার পরেও কোনও না কোনও নম্বর থেকে অনবরত এই কলগুলি আসতেই থাকে। সম্প্রতি গুগল গ্রাহকদের এই অসুবিধের কথা মাথায় রেখে নিজস্ব উপায়ে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে।

গুগল একটি সাসপেক্টেড কলার অ্যালার্ট ফিচারের মাধ্যমে গ্রাহকদের কল আসাকালীন জানিয়ে দেবে যে কলটি স্প্যাম কল কি না। ব্লগ পোস্টের মাধ্যমে এই কথা জানিয়েছে গুগল। এই ফিচারের সাহায্যে গ্রাহকরা ফোন আসাকালীন তাঁদের স্ক্রিনে অ্যালার্টের পাশাপাশি কল হিস্টরিও দেখতে পাবেন।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

গ্রাহকদের নাজেহাল হওয়ার কথা মাথায় রেখে টেলকো ভারতে স্প্যাম কলকারীদের পরিমাণ সীমিত করার নির্দেশ দিলেও, এখনও পর্যন্ত কোনও আশাপ্রদ ফলাফল দেখা যায়নি। দেশের সরকারও বিভিন্ন সময় এই সমস্যাটি সমাধানের জন্য নানা ভাবে হস্তক্ষেপ করেছে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এই সমস্যা বন্ধ করার একমাত্র উপায় প্রযুক্তির সাহায্য নেওয়া। গুগল সম্প্রতি যে ফিচারটি এনেছে সেটিতে যে কোনও স্প্যাম কল সম্পর্কে সিস্টেমকে সতর্ক করার ক্ষমতা রয়েছে।

এর সাহায্যে ফোন ব্যবহারকারীরা কলারকে স্প্যাম হিসাবে কললিস্ট থেকেও বাদ দিতে পারেন। গুগল কোনও অ্যাডমিনের সাহায্যে এই ফিচারটিকে কন্ট্রোল করবে না, এটি যে কোনও গুগল ভয়েস ইউজার ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন – ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

তবে কোম্পানি এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য এই ফিচারটির ফাংশন করার কথা জানায়নি, অতএব, ধরে নেওয়া যেতে পারে যে স্প্যাম কলার টুলটি সাম্প্রতিক সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের জন্যই উপলব্ধ হবে।

গুগলের স্প্যাম কলার অ্যালার্ট সিস্টেমটি স্মার্টফোন গ্রাহকদের জন্য অসাধারণ একটি অপশন হিসেবে কাজ করবে। যাঁরা এতদিন ট্রুকলারের মতো অন্যান্য থার্ড-পার্টি অ্যাপ্লিকেশনগুলির ভরসায় থাকতেন, তাঁদের সাহায্য হবে বহু গুণে। তবে এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েডেই কার্যকর ভাবে কাজ করবে, অন্য দিকে আইওএস ব্যবহারকারীরা এর লাইটার ভার্সনটি পাবেন কারণ, অ্যাপল সাধারণত থার্ড পার্টির অ্যাক্সেসকে সুরক্ষার শর্তে সীমাবদ্ধ রাখে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Spam Call, Tech tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর