কলকাতা: ‘ওয়েক আপ সিড’ ছবির সেই বিখ্যাত গানটির কথা মনে আছে? বন্ধুদের দল, পার্টি, পরীক্ষা শেষে গাড়ির সানরুফের ওপরে দু’হাত ছড়িয়ে স্বাধীনতার অনুভূতি, রণবীর কাপুর অভিনীত সেই গানের দৃশ্য দখে অনেকেই সানরুফ সহ গাড়ি কেনার কথা ভেবেছেন নিশ্চয়ই!
কেবল সিনেমার ক্ষেত্রে নয়, সানরুফ একটি গাড়ির সাধারণ ফিচারের থেকেও বেশি কিছু। অডি ইন্ডিয়ার হেড জো কিং জানিয়েছেন যে, ড্রাইভিংকে আনন্দদায়ক করে তুলতে এবং তরতাজা বাতাস ও রোদ অনুভব করতে হলে গাড়িতে সানরুফ থাকতেই হবে।
আরও পড়ুন- বিনামূল্যে আইপিএল ২০২৩-এর লাইভ স্ট্রিমিং! কোন অ্যাপ-এ দেখা যাবে জেনে নিন
সম্প্রতি এক ইউরোপীয় গ্রাহকের অনুরোধে অডি এ৮এল এক্সটেন্ডেড এবং ৬.৩৬ মিটারের একটি সেডান তৈরি করেছে৷ এতে তিনটি সানরুফ ছিল এবং এতে গাড়ির প্রতিটি সারির আসনের জন্য একটি করে সানরুফ লাগানো ছিল।
বিলাসবহুল যাত্রীবাহী গাড়ির প্রায় সব মডেলেই বর্তমানে সানরুফ অপশন রয়েছে। যেমন, ভারতে মার্সিডিজ বেঞ্জের সমস্ত মডেলে এ-ক্লাস থেকে শুরু করে মেবাচ পর্যন্ত, ই-ক্যাব্রিওলেট এবং এএমজি জি ৬ ৩ ছাড়া সবেতেই সানরুফের অপশন রয়েছে। অডি এ৩ সেডানেও এই ফিচারটি রয়েছে। A4, A6, A8 L, Q3, Q5, Q7, S5, RS6 Avant এবং RS7 স্পোর্টব্যাক সবেতেই সানরুফের অপশন রয়েছে।
BMW-ও বর্তমানে এর 3 Series, Gran Turismo, 5 Series, 7 Series, X1, X3, X5, X5 M এবং BMW X6 M-এর মতো বিভিন্ন মডেলে সানরুফের ফিচার ব্যবহার করেছে। গত বছর লঞ্চ করা রেঞ্জ রোভারের ইভোকেও পার্মানেন্ট সানরুফ রয়েছে। সানরুফ ল্যান্ড রোভারের ডিসকভারি স্পোর্ট এসই ভার্সনেও সানরুফের ফিচার ব্যবহার করা হয়েছে।
BMW গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ফিলিপ ফন সাহরের মতে, যে কোনও গাড়িতে সানরুফের ব্যবহার ভিন্ন মাত্রা যোগ করে। বিশেষ করে লং ড্রাইভের মতো দীর্ঘযাত্রায় গাড়িতে বায়ুচলাচল বা বাইরের সুন্দর দৃশ্য অনুধাবন করতে হলে সানরুফের ফিচার থাকা চাই-ই।
আরও পড়ুন- এক চার্জে ৬০০ কিমি! হুন্ডাই-এর এই নতুন মডেল বাজার কাঁপাতে পারে
ভারতও এক্ষেত্রে পিছিয়ে নেই। বর্তমানে গাড়ির বাজারে গ্রাহকদের গড় বয়স খুবই কম। ফলে তরুণদের পছন্দের সঙ্গে পাল্লা দিয়ে চলতে এখন ভারতেও বেশিরভাগ গাড়িতেই সানরুফের ব্যবহার বাড়ছে।
মার্সিডিজ-বিএনজেড ইন্ডিয়ার সিইও রোল্যান্ড ফোলগার জানিয়েছেন যে, মার্সিডিজ-বেঞ্জের মালিকানায় বয়সের দিক থেকে ভারত সবচেয়ে কম বয়সী গ্রাহক সমন্বিত বাজারের মধ্যে একটি৷
গ্রাহকদের গড় বয়সের পরিমাণে বিশ্ববাজার যেখানে ৪৫, ভারতে সেখানে গ্রাহকদের গড় বয়স ৩৭। ফলে যুবকদের পছন্দের সঙ্গে তাল মিলিয়ে এখন গাড়ির ফিচার নির্বাচনের কথা ভাবছে বিভিন্ন কোম্পানি। রোলস রয়েস গোস্ট, ফেরারি এফএফ, প্যানমেরা, টয়োটা ল্যান্ড ক্রুসিয়ার ২০০ এবং প্যারোডা ও অন্যান্য প্রিমিয়াম অটোমোবাইলেও এখন তাই সানরুফের ব্যবহার চোখে পড়ার মতো।
সব শেষে আসছে নিরাপত্তার প্রসঙ্গ। অটোমোটিভ এবং ট্রান্সপোর্টেশন ডিরেক্টর কৌশিক মাধবন জানিয়েছেন সানরুফ সাধারণ ভাবে নিরাপদই থাকে। তিনি আরও বলেছেন, “আমি মনে করি না এগুলো কারও জন্য, এমনকী শিশুদের জন্যও কোনও নিরাপত্তার সমস্যা তৈরি করবে’। তবে তিনি এও সতর্ক করে দিয়েছেন যে, সানরুফ দিয়ে বাইরে বেরোনো বা দাঁড়িয়ে থাকার মতো ঝুঁকিপূর্ণ কাজ বাচ্চাদের জন্য একেবারেই সঠিক নয়!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cars