শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ফালাফালি করলে নেতাকর্মীরাই জবাব দেবে— বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১১০ সময় দেখুন
ফালাফালি করলে নেতাকর্মীরাই জবাব দেবে— বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণ যদি আপনাদের ভোট দেয় আপনারা আবার ক্ষমতায় আসবেন। এতো ফালাফালির কী দরকার আছে? আন্দোলনের নামে আবার যদি জনগণের দুর্ভোগ সৃষ্টি করেন, তাহলে আমাদের নিরাপত্তা বাহিনীর কোনো দরকার হবে না। আমাদের নেতাকর্মীরাই তার সুন্দর জবাব দিয়ে দেবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে তেজগাঁও তিব্বত কলোনি বাজার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা জাতির পিতার হত্যার দিনে জন্মদিনের কেক কাটে। যারা জাতির পিতার হত্যাকারীদের বিদেশে প্রতিষ্ঠিত করে। যারা জাতির পিতার হত্যাকারীদের নিয়ে রাষ্ট্র চালায়। যারা আলবদর-আলশামসের নেতাদের মন্ত্রিত্ব দেয়। এইগুলোও আমাদের সহ্য করতে হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের অনেক নেতা বিদেশে চলে গেছে। বিদেশ থেকে নিয়ন্ত্রণ করেন পার্টিকে। যারা অন্যায় করেছেন। যারা এই দেশর অর্থ লুটপাট করেছেন। যারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন। তারা আবার আন্দোলন করে শুনলে হাসিও পায়। এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদেশের মানুষের কাছে যতই কান্নাকাটি করেন। যতই লম্পজম্প দেন, আর কোনদিন আপনাদের বিশ্বাস করবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। আওয়ামী লীগ কোনোদিন পেশিশক্তি কিংবা ষড়যন্ত্রে বিশ্বাস করে না। সেজন্যই আমরা জনগণের সঙ্গে রয়েছি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য সাদেক খানসহ অনেকে।

সারাবাংলা/এনআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর