শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

‘সংসদকে ফালতু বানাতে হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
‘সংসদকে ফালতু বানাতে হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি’


ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপনির্বাচনে হিরো আলমকে বিএনপিই দাঁড় করিয়েছে। পার্লামেন্টকে ফালতু বানাবে, পার্লামেন্টকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কামরাঙ্গীরচর ৩১ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে নাকি হারানো হয়েছে? হায়রে মায়া? হিরো আলমের জন্য এত দরদ উঠলে উঠল ফখরুলের? ফখরুল ভেবেছিল হিরো আলম জিতে যাবে। হিরো আলম এখন জিরো হয়ে গেছে। ফখরুলরা তো ইলেকশন চায়নি। তাদের ৬ জন (বিএনপি দলীয় এমপি) পদত্যাগ করেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি মানুষের জন্য কাজ করেন। মানুষের পাশে আছেন মানুষের পাশে থাকবেন।’

খেলা হবে জানিয়ে তিনি বলেন, ‘খেলা তো হবেই। এখন প্রতিদ্বন্দ্বী কই? বিএনপির তো উঁচু গলা নিচু হয়ে গেছে। গরম থেকে নরম; কী খেলব তাদের সঙ্গে?’

সে জন্য বিএনপিকে বলি ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের সঙ্গে খেলতে চাই না। সেই রকম পার্টি দরকার। প্রতিপক্ষ দরকার। এই আন্দোলনে খেলার তো পরাজিত হয়ে গেছে। আন্দোলনের বেলা চলে গেল। এখন বাকি আছে নির্বাচন। আসেন নির্বাচনে মোকাবিলা হবে, ফাইনাল খেলা হবে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সানজিদা খানমসহ মহানগর নেতারা।

The post ‘সংসদকে ফালতু বানাতে হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর