বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

উত্তর ইংল্যান্ডে খননকার্যে পাওয়া এই জিনিস নাকি বিশ্বের প্রাচীনতম আদিরসাত্মক খেলনা!wooden object discovered from vindolanda roman fort in northern england indicates a side of ancient greek and roman people – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
উত্তর ইংল্যান্ডে খননকার্যে পাওয়া এই জিনিস নাকি বিশ্বের প্রাচীনতম আদিরসাত্মক খেলনা!wooden object discovered from vindolanda roman fort in northern england indicates a side of ancient greek and roman people – News18 Bangla


উত্তর ইংল্যান্ডের ভিন্ডোলান্ডা রোমান দুর্গে আবিষ্কৃত কাঠের একটি দণ্ড আসলে সেক্স টয়৷ ঐতিহাসিকদের ধারণা, এটি বিশ্বের প্রাচীনতম সেক্স টয়গুলির একটি৷ ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ রোমান পুরাতাত্ত্বিক নিদর্শন হল ভিন্ডোলান্ডা৷ বিশেষজ্ঞদের মত, কাঠের তৈরি এই সেক্স টয় প্রাক রোমান যুগের৷

তবে ঐতিহাসিকরা এখনও নিশ্চিত নন এই কাঠের দণ্ডের সঠিক পরিচয় নিয়ে৷ তাঁদের মত, এটা কোনও সৌভাগ্যসূচক জিনিস বা মশলা পেষাইয়ের যন্ত্রাংশও হতে পারে৷ এর আগে মনে করা হয়েছিল এটি জুতো সেলাইয়ের কাজে লাগত৷ কারণ যেখানে এই কাষ্ঠদণ্ড মিলেছে, সেখানে কয়েক ডজন প্রাচীন জুতোও উদ্ধার হয়েছে৷

আরও পড়ুন :  একটা জাম্বো শিঙাড়া ২৫ টাকা! ৭০ বছরের পুরনো দোকানের লোভনীয় স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা

কাঠের খণ্ডটির দৈর্ঘ্য ১৬ সেন্টিমিটার৷ এর একটি দিক মসৃণ৷ তবে ঘরগৃহস্থালির কাজ নয়৷ পুরাতাত্ত্বিকদের ধারণা, এর ব্যবহার ছিল আরও ঘনিষ্ঠ৷ বার বার ব্যবহার করে একটি দিক মসৃণ হয়ে গিয়েছিল৷ নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের লেকচারার ডক্টর রোব কলিন্সের কথায়, “আমরা জানি প্রাচীন রোমান ও গ্রিকরা যৌনতৃপ্তি পেতে নানা উপায় অনুসরণ করত৷ ভিন্ডোলান্ডা থেকে প্রাপ্ত নিদর্শন তার উদাহরণও হতে পারে৷” তাঁর মতামত সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন তিনি৷

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Bizarre, History, Offbeat





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর