শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে সমাবেশ-র‌্যালি করবে সিপিবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১১১ সময় দেখুন
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে সমাবেশ-র‌্যালি করবে সিপিবি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (৬ মার্চ)। দিনটি উপলক্ষে সারা দেশে পতাকা উত্তোলন, সমাবেশ ও র‌্যালিসহ নানা কর্মসূচির পালন করবে দলটি।

দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে নেতারা দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মেহনতি মানুষসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি নেতারা গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

অতীতে ও বর্তমানে নানাভাবে যারা পার্টিতে অবদান রেখেছেন ও রাখছেন তাদের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করেছেন তারা।

বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিপিবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৬ মার্চ সকাল ৮টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলন, বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ, লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৪৮ সালের ৬ মার্চ সিপিআই’র দ্বিতীয় কংগ্রেসে পৃথকভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধিরা ভিন্ন একটি অধিবেশনে মিলিত হয়ে স্বতন্ত্রভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং একই সঙ্গে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি প্রতিষ্ঠা করেন।

১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির ৪র্থ সম্মেলনে পৃথক কেন্দ্রীয় কমিটি গঠন করে স্বতন্ত্র ও স্বাধীন পার্টি হিসেবে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি কার্যক্রম শুরু করে এবং ওই সম্মেলনকে প্রথম পার্টি কংগ্রেস হিসেবে গ্রহণ করা হয়। তেভাগা, নানকার, টংকসহ নানা কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনের পাশাপাশি ছাত্র ও সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত করেছেন।

আরও বলা হয়, ঐতিহ্যবাহী গণসংগঠনগুলো প্রতিষ্ঠার পেছনে কমিউনিস্ট পার্র্টির ভ‚মিকাই মুখ্য। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, যুদ্ধাপরাধী সংগঠন জামাত-শিবির নিষিদ্ধের আন্দোলনসহ সকল আন্দোলন-সংগ্রামেই সিপিবি সামনের কাতারে থেকে অনন্য ভূমিকা পালন করেছে।

ভাষা আন্দোলনসহ দীর্ঘদিনের গণসংগ্রামে এবং মুক্তিযুদ্ধে সিপিবি’র ভূমিকা বিশেষ মর্যাদার ও অনেক বিষয় মৌলিক প্রভাব সৃষ্টিকারী। বর্তমান আওয়ামী দুঃশাসন-দুর্নীতির বিরুদ্ধেও সিপিবি সাহস ও দৃঢ়তার সঙ্গে সংগ্রাম করে চলেছে।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর