শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

পঞ্চগড় ও রোহিঙ্গা ক্যাম্পের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
পঞ্চগড় ও রোহিঙ্গা ক্যাম্পের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পঞ্চগড়ে গুজব ছড়িয়ে পুলিশ ও মুসুল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণও খোঁজা হচ্ছে বলে জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দুই ঘটনা নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব তথ্য জানান ওবায়দুল তাদের।

সোমবার (৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে জরুরি এক সংবাদ সম্মেলনে এ তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন তারা (বিএনপি) যে স্বাভাবিক পথে যেতে চায় না, তাদের আন্দোলনে ভাটা নেমেছে; সে কারণে তারা এখন নাশকতার দিকে যাচ্ছে কি না, সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগল কেন? একই সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। আর সব দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ওখানে অক্সিজেন ব্লাস্ট হয়ে এক্সিডেন্ট হয়ে গেছে, দোষ কার? আওয়ামী লীগের? চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্বনডাইঅক্সাইড আর নাইট্রোজেনের মধ্যে একই জায়গায় রাখাতে সংঘর্ষ হয়ে ব্লাস্ট হয়েছে। দোষ কার? আওয়ামী লীগের?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মির্জা ফখরুল যেভাবে বলছেন তাতে মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে খুব বেশি গরম পড়বে, বলবে দোষ আওয়ামী লীগের। হঠাৎ খুব বেশি শীত হলে দোষ আওয়ামী লীগের। হঠাৎ করে বন্যা এলে দোষ আওয়ামী লীগের। তারপরে বলবে যে, বাংলাদেশে বজ্রপাতে এত লোকের মৃত্যু, এটাও দোষ আওয়ামী লীগের। এটা বিএনপি বলতে পারে। বিএনপির মুখে কোন কিছু বাধে না।’

তিনি যুক্তি দিয়ে বলেন, ‘সরকার কি ক্ষমতায় আছে আত্মহত্যা করার জন্য? সরকার তো দেশের শান্তি চাইবে ক্ষমতায় থাকার জন্য। সরকার কেন গোলমাল লাগাবে? গোলমাল তো লাগাচ্ছে তারা (বিএনপি) ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় থাকার জন্য কেউ গোলমাল করে না।’

সারাবাংলা/ জেআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর