মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

noise-hrx-bounce-smartwatch-with-hd-display, noise smartwatch সম্পর্কে জেনে নিন – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
noise-hrx-bounce-smartwatch-with-hd-display, noise smartwatch সম্পর্কে জেনে নিন – News18 Bangla


কলকাতা: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে গ্যাজেটের সম্ভার। আর শুধু স্মার্টফোনে আবদ্ধ নেই উন্নতি। বরং ঘড়ির বাজারেও বিস্তর ছাপ ফেলেছে স্মার্টওয়াচ।

শুধু সময় দেখানোর পরিবর্তে এসব ঘড়ি আরও নানা রকম কাজ করে থাকে। তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় পরিমাপ করা। যাতে আরও খানিকটা সুস্থ থাকা সম্ভব।

আরও পড়ুন- মেশিনে চুমু দিলেই পাবেন প্রিয়জনকে চুম্বনের অনুভূতি! চিনের আবিষ্কারে হইচই

আর এবার ভারতে আসছে Noise-এর নতুন পণ্য। আসলে ভারতে নিজের পোর্টফোলিও প্রসারিত করতে চাইছে এই সংস্থা। আর তারই প্রথম পদক্ষেপ হিসেবে একটি নতুন স্মার্টওয়াচ Noise HRX Bounce লঞ্চ করেছে।

ফ্যাশন ব্র্যান্ড HRX-এর সঙ্গে অংশীদারিত্বে এই স্মার্টওয়াচটি লঞ্চ করছে Noise। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই স্মার্টঘড়িটি বিশেষ ভাবে ‘স্পোর্টস লাভার্স’দের জন্যই লঞ্চ করছে তারা।

এক নজরে দেখে নেওয়া যাক এর ফিচারগুলি—

ভারতে Noise HRX Bounce-এর দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। মিডনাইট ব্লু, অ্যাক্টিভ গ্রিন, অ্যাক্টিভ ব্লু, অ্যাক্টিভ হোয়াইট এবং জেট ব্ল্যাক—এই পাঁচটি রঙে পাওয়া যাবে ঘড়িগুলি। গ্রাহকরা সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পারেন ঘড়িগুলি। অথবা, তা পেতে পারেন Myntra বা Flipkart থেকে।

Noise HRX Bounce-এর স্পেসিফিকেশনের দিকে তাকালে প্রথমেই নজর কাড়বে ২৪০x২৪০ পিক্সেল রেজোলিউশন-সহ একটি ১.৩৯-ইঞ্চি এইচডি টাচস্ক্রিন ডিসপ্লে।

আরও পড়ুন- ড্রাগনের নজর, ১১ চিনা ব্র্যান্ডের বিরুদ্ধে মিলিটারি, এখুনি ফোন বদলানোর নির্দেশ

সঙ্গে রয়েছে ব্লুটুথ কলিংও সাপোর্ট। এ জন্য ঘড়িতে একটি মাইক্রোফোন ও স্পিকার রয়েছে। অর্থাৎ, ব্যবহারকারীরা ঘড়িতে ইনকামিং কল নিতে পারবেন।

Noise HRX Bounce-এ একশোটিরও বেশি স্পোর্টস মোড থাকছে বলে জানা গিয়েছে। কাস্টমাইজেশন যোগ্য প্রায় ১৫০টি ফেস পাওয়া যাবে। এতে থাকছে হার্ট রেট সেন্সর এবং ব্লাড অক্সিজেন সেন্সরও। Noise HRX Bounce-এর আইপি রেট ৬৭। অর্থাৎ এই ডিভাইসটিতে জল প্রতিরোধক ব্যবস্থা রয়েছে। সংস্থার দাবি, ব্যবহারকারীরা একবার চার্জ করলে এটি টানা সাত দিন চলতে পারে।

ফলে আগ্রহীরা শীঘ্রই সংগ্রহ করে ফেলতে পারেন এমন একটি ঝকঝকে স্মার্ট ঘড়ি।

Published by:Suman Majumder

First published:

Tags: Smartwatch



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর