মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

oppo-find-n2-flip-phone-makes-its-debut-in-india, oppo-find-n2-flip-phone ভারতে লঞ্চ করছে – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
oppo-find-n2-flip-phone-makes-its-debut-in-india, oppo-find-n2-flip-phone ভারতে লঞ্চ করছে – News18 Bangla


কলকাতা: ভারতে লঞ্চ করেছে Oppo Find N2 Flip ফোন। বিশেষ অফারে প্রায় ৫০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে সংস্থাটি। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি Flipkart থেকেও কেনা যেতে পারে এই দারুন ফ্লিপ ফোনটি।

Oppo Find N2 Flip ফোনটি ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করে গিয়েছে ভারতে। ক্ল্যামশেল ডিজাইনের এই ফোনটি প্রথম লঞ্চ করা হয় গত বছর ডিসেম্বরে। হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসরে সজ্জিত। ভারতে Oppo Find N2 Flip-এর দাম ধার্য করা হয়েছে, ৮৯,৯৯৯ টাকা।

আরও পড়ুন- মারুতির এই গাড়ি যেন ‘সর্বগুণসম্পন্ন’! দামেও বেশ সস্তা! টিকবে বহু বছর

লঞ্চ করে গেলেও এখনও বাজারে আসেনি এই ফোনটি। গ্রাহকরা আগামী ১৭ মার্চ থেকে হ্যান্ডসেটটি কিনতে পারবেন। যদিও ইতিমধ্যেই ভারতে লঞ্চ করে গিয়েছে Samsung Galaxy Z4 Flip। সুতরাং প্রতিযোগিতা ভালই জমবে বলে আশা।

Oppo-র ফ্লিপ ফোনটি সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পারবেন সকলে, পাশাপাশি Flipkart-এর মাধ্যমে কেনা যাবে।

Oppo Find N2 Flip ফোনটিতে ক্যাশব্যাক অফারও ঘোষণা করেছে সংস্থা। HDFC, ICICI, SBI, Kotak, IDFC, HDB ফিনান্সিয়াল সার্ভিসের গ্রাহকদের জন্য ৫,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে থাকবে ৯ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই প্ল্যান।

পাঁচ হাজার টাকার লয়্যালটি বোনাসও পাওয়া যাবে। তবে এক্ষেত্রে Oppo Find N2 Flip গ্রাহককে পুরনো কোনও Oppo স্মার্টফোন এক্সচেঞ্জ করে নিতে হবে। তবে যদি কেউ Oppo ছাড়া অন্য কোনও স্মার্টফোন বদল করে নিতে চান, তা হলে ২০০০ টাকা ছাড় পেতে পারেন।

আরও পড়ুন- ভারতে বেশিরভাগ ফ্যানে ৩টি ব্লেড, আমেরিকার ৪…! এর পিছনে আসল ‘রহস্য’ কি জানেন?

Oppo Find N2 Flip স্মার্টফোনটিতে ৬০Hz রিফ্রেশ রেট-সহ ৩.৬-ইঞ্চি OLED আউটার ডিসপ্লে রয়েছে। এতে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট এবং HDR১০+ সাপোর্ট-সহ একটি ৬.৮-ইঞ্চি AMOLED LTPO প্যানেল ইন্টর্নাল ডিসপ্লে। হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসরে চালিত হ্যান্ডসেটটি ১৬জিবি পর্যন্ত RAM এবং ৫১২জিবি স্টোরেজ-সহ পাওয়া যায়।

এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। ভিডিও কলিং এবং সেলফির জন্য একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটিতে রয়েছে ৪,৩০০mAh ব্যাটারি রয়েছে, যা ৪৪W চার্জিং সাপোর্ট করে। তবে এতে মোটেও জল প্রতিরোধী ব্যবস্থা নেই।

Published by:Suman Majumder

First published:

Tags: OPPO, Smartphone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর