কলকাতা: আকাশ হালকা হালকা মেঘ -রোদের খেলা৷ কিন্তু আপনি -আমি সকলেই জানি এই মেঘলা আবহাওয়া কয়েকদিনের৷ তারপরেই শুরু হবে গরমের নাকানিচোবানি খাওয়া৷ সবেমাত্র গ্রীষ্মকাল এসেছে, মানুষ প্রস্তুতি নিতে শুরু করেছে। ফ্যান চলতে শুরু করেছে, আবার কেউ কেউ কুলার ও এসি সার্ভিসিং করাতে শুরু করেছে।