রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০

কুমারখালীতে করোনা সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৬৪ সময় দেখুন
কুমারখালীতে করোনা সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা

কুষ্টিয়া ব্যুরো: কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম।

করোনা ভাইরাস সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি মোকাবেলায় কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এবং মেয়র কুমারখালী পৌরসভা সামছুজ্জামান অরুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী তামান্না তাসনীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আকুল উদ্দিন, প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ নুরে আলম সিদ্দিকী, কৃষি অফিসার কৃষিবিদ দেবাশীষ কুমার দাস, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সবাই সর্বাত্মকভাবে কাজ করার জন্য আশা পোষণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর