মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

realme-10t-5g-with-mediatek-dimensity-810-soc, Realme 10T-র দাম, ফিচার্স জেনে নিন – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
realme-10t-5g-with-mediatek-dimensity-810-soc, Realme 10T-র দাম, ফিচার্স জেনে নিন – News18 Bangla


কলকাতা: দারুন শক্তিশালী একটি স্মার্টফোন লঞ্চ করেছে Realme। বুধবার Realme 10T 5G লঞ্চ করা হয়েছে তাইল্যান্ডে। এটি সংস্থার একটি বেশ সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলির একটি।

এই ফোনে রয়েছে MediaTek Dimensity 810 5G প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। Realme 10T 5G-কে বলা হচ্ছে Realme 9i 5G-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। গত বছর আগস্টে ভারতে লঞ্চ করা হয়েছিল এই Realme 9i 5G।

আরও পড়ুন- কষ্টের টাকায় ফোন অর্ডার করেছিলেন অনলাইনে, যা জিনিস ডেলিভারি হল, চোখ কপালে উঠবে

জানা গিয়েছে, Realme 10T 5G ফোনের ৪জিবি + ১২৮জিবি ভেরিয়েন্টের দাম ভারতীয় মু্দ্রায় প্রায় ১৬,৭০০ টাকা এবং ৮জিবি + ২৫৬জিবি ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২১,০০০ টাকা।

এই নতুন স্মার্টফোনটির রঙ নীল। তবে তাতে রয়েছে ভিন্নতা— ড্যাশ ব্লু এবং ইলেকট্রিক ব্লু কালার অপশনে পাওয়া যাবে ফোনটি। এটি Shopee এবং Lazada মত সাইট থেকে কেনা যাবে। এর বাইরে আর কোথায় কিনতে পাওযা যাবে, বা দাম কত হতে পারে, সে সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে এই ফোনে রয়েছে ডুয়াল-সিম (ন্যানো)। Android 12 ভিত্তিক এই স্মার্টফোনটি realme UI 3.0 দ্বারা চালিত। এতে রয়েছে ৯০Hz রিফ্রেশ রেট ও ৬.৬-ইঞ্চি ফুল-এইচডি+ (১,০৮০X২,৪০৮ পিক্সেল) ডিসপ্লে রয়েছে।

এই ফোনে ৮জিবি RAM এবং Mali-G57 MC2 GPU-সহ একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G প্রসেসর রয়েছে। এতে ভার্চুয়াল RAM সাপোর্ট-ও রয়েছে। এক্ষেত্রে, RAM ১৬জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

আরও পড়ুন- গান্ধীজি সেলফি তুলেছিলেন? এক ছবিতে তোলপাড় ইন্টারনেট, ঘটনা জেনে অবাক হবেন

ফোটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং ৪সিএম ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটিতে ১৮W চার্জিং সাপোর্ট-সহ একটি ৫,০০০mAh ব্যাটারি রয়েছে।

এছাড়া রয়েছে 5G কানেক্টিভিটি, Wi-Fi, ব্লুটুথ 5.2, USB টাইপ-সি পোর্ট, OTG, Beidou, Glonass এবং GPS/A-GPS সাপোর্ট। ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফোনের নিরাপত্তার প্রাথমিক ধাপ।

Published by:Suman Majumder

First published:

Tags: Realme, Smartphone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর