বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

মরে গিয়েও বেঁচে উঠলেন এই ব্যক্তি, জানালেন মৃত্যুর পরের ভয়াবহ অভিজ্ঞতার কথা – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১০০ সময় দেখুন
মরে গিয়েও বেঁচে উঠলেন এই ব্যক্তি, জানালেন মৃত্যুর পরের ভয়াবহ অভিজ্ঞতার কথা – News18 Bangla


মৃত্যুর পর মানুষের কী হয়?  এই নিয়ে মানুষের মধ্যে আগ্রহ চরমে৷  গায়ত্রী পরিবারের প্রতিষ্ঠাতা পন্ডিত শ্রীরাম শর্মা আচার্য এই বিষয়ে একটি বই লিখেছিলেন, যে মৃত্যুর পরে আমাদের কী হয়। এই বইয়ের মাধ্যমে তিনি মৃত্যুর সঙ্গে জড়িত কিছু রহস্য উদঘাটনের চেষ্টা করেছেন। তিনি লিখেছেন, ‘‘শরীর ত্যাগ করার পর সাধারণত আত্মা কিছু সময়ের জন্য বিশ্রামে থাকে। তারপর সে নতুন জন্ম নেয়।’’ অতিপ্রাকৃত বিজ্ঞান সম্পর্কে জানেন তাঁরাও একই কথা বলেন ৷

প্রাচীন ব্যাবিলন ও মিশরে মৃত্যুর পর মৃতদেহকে একটি বিশেষ প্রলেপ লাগিয়ে কফিনে রেখে কবর দেওয়া হত। এটি বিশ্বাস করা হয়েছিল যে কিছু সময় পরে আত্মা পুরনো দেহে ফিরে আসবে। মৃতদেহ আবার উঠবে। যদিও এর প্রমাণ কোনওদিন পাওয়া যায়নি।

আরও পড়ুন: মাঝ আকাশে উড়তে উড়তে হঠাৎই বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান! ধানবাদে ভয়ঙ্কর ঘটনা

 ৫৫ বছরের কেভিন হিলকে বলা হয় মিরাকেল ম্যান৷ হৃদরোগেই তাঁর মৃত্যু হয়েছিল৷ চিকিৎসকেরাই মৃত বলে ঘোষণা করেছিলেন৷ সেই কেভিন এখন সুস্থ৷ মৃত্যুর পরের অভিজ্ঞতা দিব্যি মনে আছে তাঁর৷ তিনি জানিয়েছেন তাঁর আত্মা শরীরে ছিলই না৷ ‘মনে হচ্ছিল কারও হাতে আমার আত্মাটা আছে৷ কিন্তু চারপাশে যা হচ্ছে সব আমি দেখতে পাচ্ছিলাম৷ যখন আমি জেগে উঠলাম তখন চিকিৎসকেরা আমার পাশে ছিলেন৷’

আরও পড়ুন: দিল্লির পরে কেঁপে উঠল মধ্যপ্রদেশ! রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪

কয়েক সময় বা সামাণ্য ঘণ্টার জন্য হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার বহু  উদাহরণ পৃথিবীতে রয়েছে। সাময়িক থেমে থাকার পর আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হয় হৃৎস্পন্দন। একইভাবে, দীর্ঘ সময় ধরে শ্বাস বন্ধ থাকে এবং নিজে থেকেই  সেই স্পন্দন শুরু হয়। ৪৮ ঘণ্টার জন্য হার্টবিট বন্ধ হয়ে গেছে এমন কিছু ক্ষেত্রেও হয়েছে। এমন অনেক উদাহরণ রয়েছে যখন মানুষকে মৃত ঘোষণা করা হয়েছিল এবং কিছু সময়ের পরে তাঁরা আশ্চর্যজনকভাবে জীবিত হয়েছিল।

Published by:Rachana Majumder

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর