রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

দেড় টনের স্প্লিট এসিতে ২৬,০০০ টাকা ছাড়! প্রচণ্ড গরম পড়ার আগে কিনে ফেলুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১১২ সময় দেখুন
দেড় টনের স্প্লিট এসিতে ২৬,০০০ টাকা ছাড়! প্রচণ্ড গরম পড়ার আগে কিনে ফেলুন


কলকাতা: ভারতে শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের মরশুম। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। ফলে এসি এবং কুলারের চাহিদা বাড়তে শুরু করেছে।

এই অবস্থায় কেউ কেউ নতুন এসি কেনার কথাও ভাবছেন। যাঁরা একটি নতুন এসি কেনার কথা চিন্তা করছেন, তাঁদের জন্য রয়েছে একটি দারুন সুখবর। কারণ বর্তমানে এসির উপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। এই আকর্ষণীয় ছাড়ে যে কেউ খুবই কম দামে তাঁদের বাড়িতে এসি নিয়ে আসতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই খুঁটিনাটি।

আরও পড়ুন- ৯০০ টাকার কমে দেশে এল অত্যাধুনিক ইয়ারবাড! স্টাইল আর প্রযুক্তির অপূর্ব মেলবন্ধন

জনপ্রিয় কোম্পানি Blue Star-এর ১.৫ টন ৩ স্টার কনভার্টেবল ৪ ইন ১ কুলিং ইনভার্টার স্প্লিট এসির উপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। ৪২ শতাংশ ছাড়ের সঙ্গে জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে Blue Star এর এই ১.৫ টন এসি বিক্রি হচ্ছে।

গ্রাহকরা বর্তমানে অ্যামাজন থেকে ৬২,২৫০ টাকার পরিবর্তে ৩৫,৯৯৯ টাকায় Blue Star এর এই ১.৫ টন ৩ স্টার কনভার্টেবল ৪ ইন ১ কুলিং ইনভার্টার স্প্লিট কিনতে পারবেন। অর্থাৎ প্রায় অর্ধেক দামেই Blue Star-এর এই ১.৫ টন এয়ার কন্ডিশনার পেয়ে যাচ্ছেন গ্রাহকরা।

এক্ষেত্রে গ্রাহকরা ২৬,২৫১ টাকা সেভ করতে পারবেন। এই ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও, গ্রাহকরা অ্যামাজনে নো-কস্ট ইএমআই এবং বিভিন্ন ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারেন।

যেহেতু Blue Star-এর এই এসি ১.৫ টন ক্ষমতার, তাই মাঝারি আকারের ঘরের জন্য এটি খুবই ভাল। শুধু তাই নয়, Blue Star-এর এই এসি ৩ স্টার রেটিং সহ একটি ইনভার্টার এসি। এক্ষেত্রে, এটি বিদ্যুৎ সাশ্রয় করবে।

আরও পড়ুন- ৬ হাজার টাকা সস্তা হয়েছে Oppo-র এই আধুনিক স্মার্টফোন!

গ্রাহকরা এই এসির উপরে এবং কনডেনসারে ১ বছরের ওয়ারেন্টি এবং কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি পাবেন। এতে কপার কনডেনসার দেওয়া হয়েছে। এছাড়া এতে টার্বো কুলিংয়ের মতো ফিচারও দেওয়া হয়েছে।

Published by:Suman Majumder

First published:

Tags: Ac, Air Conditioner



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর