সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

জাতীয় পাঠাগার আন্দোলনের ইফতার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২১ সময় দেখুন
জাতীয় পাঠাগার আন্দোলনের ইফতার অনুষ্ঠিত


ইউনাইটেড ডেস্ক-

পবিত্র রমজান উপলক্ষে ৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরে বই, পাঠক ও পাঠাগার নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান ‘জাতীয় পাঠাগার আন্দোলন-জাপাআ’ এর ইফতার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় পাঠাগার আন্দোলনের প্রধান উপদেষ্টা প্রফেসর এমিরেটাস ড. এম ফিরোজ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব কাশেম মাসুদ এবং জাপাআ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান আরিফ চৌধুরী শুভসহ সংগঠনের বর্তমান নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে প্রধান উপদেষ্টা ও অতিথিদের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক সদস্যরা। জাপাআ এর প্রধান উপদেষ্টা সবার উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপনমূলক বক্তব্য দেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রধান করেন। এ সময় তিনি উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।

জাপাআ এর ইফতার আয়োজনে উপস্থিত থাকার জন্য আগত অতিথি ও সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের ধন্যবাদ জানান আরিফ চৌধুরী শুভ।

উল্লেখ্য যে, জাতীয় পাঠাগার আন্দোলন সারাদেশে বই পাঠাগার ও পাঠক নিয়ে কাজ করে। দেশের প্রতিটি গ্রামে অন্তত একটি করে পাঠাগার গড়ে তোলার লক্ষ্যে ‘বই পড়ি পাঠাগার গড়ি’ স্লোগানে ২০১৭ সালে জাপাআ সংগঠনটি প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী আরিফ চৌধুরী শুভ। এরই মধ্যে জাপাআ এর উদ্যোগে সারাদেশে দেড়শতাধিক নতুন পাঠাগার প্রতিষ্ঠাসহ প্রায় ৩ শতাধিক পাঠাগারকে সেবা দিয়েছে জাতীয় পাঠাগার আন্দোলন।

বেসরকরি পাঠাগার নিয়ে কাজ করার জন্য জাতীয় পাঠাগার আন্দোলনই একমাত্র সরকারি স্বীকৃতি প্রাপ্ত বেসরকারি জাতীয় প্রতিষ্ঠান।

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর