মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

এক চার্জেই চলবে পাক্কা ৩৮ ঘণ্টা, ক্যামেরাও ফিচারে ঠাসা! আর কী সুবিধে দেবে Motorola-র নতুন ‘G’ সিরিজের Moto G Power 5G? জানুন|| Moto G Power 5G know the features of this smartphone with best battery service and camera – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
এক চার্জেই চলবে পাক্কা ৩৮ ঘণ্টা, ক্যামেরাও ফিচারে ঠাসা! আর কী সুবিধে দেবে Motorola-র নতুন ‘G’ সিরিজের Moto G Power 5G? জানুন|| Moto G Power 5G know the features of this smartphone with best battery service and camera – News18 Bangla


জনপ্রিয় কোম্পানি Motorola তাদের নতুন Moto G Power 5G ফোন লঞ্চ করেছে। এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটিতে একটি ৫০০০ mAh ব্যাটারি রয়েছে, যা ১০W দ্রুত চার্জিং সমর্থন করে। এই ফোনটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২৪,৫০০ টাকা। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এই ফোনের ব্যাটারি একবার চার্জ দিলে একটানা ৩৮ ঘন্টা পর্যন্ত চলতে পারে। এই ফোনটিতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।

G-সিরিজের নতুন স্মার্টফোনটি Moto G Power (২০২২) এর উত্তরসূরি, যা নভেম্বর ২০২১-এ চালু করা হয়েছিল। Moto G Power 5G-তে ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি হোল-পাঞ্চ ডিসপ্লে রয়েছে। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোন MediaTek Dimensity ৯৩০ SoC দ্বারা চালিত। এই ফোনে ৬ GB RAM এবং ২৫৬ GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ডুয়াল-সিম Moto G Power 5G ফোনটি Android ১৩-এ চলে। এতে ১২০ Hz রিফ্রেশ রেট এবং ৪০৫ ppi পিক্সেল ঘনত্ব সহ একটি ৬.৫ ইঞ্চি ফুল-HD+ LCD ডিসপ্লে রয়েছে। এই ফোনটি একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০ SoC দ্বারা চালিত এবং ৬ GB RAM এর সঙ্গে যুক্ত।

ফটোগ্রাফির জন্য, Moto G Power 5G-তে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে একটি ৫০-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং ফেজ-ডিটেকশন অটোফোকাস (PDAF) রয়েছে। ক্যামেরা সেটআপে একটি ২-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি ১২-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার রয়েছে। রিয়ার ক্যামেরা সেটআপ ডুয়াল ক্যাপচার, স্পট কালার, টাইমল্যাপ ফটোগ্রাফ এবং স্লো মোশনের মতো ফিচারগুলিকে সমর্থন করে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ফোনের সামনে একটি ১৬-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে।

Moto G Power 5G-তে সংযোগের বিকল্পগুলির মধ্যে রয়েছে ৫G, ৪G LTE, Wi-Fi ৮০২.১১ a/b/g/n/ac, Bluetooth ৫.৩, GPS/ A-GPS, Glonass, Galileo, ৩.৫ mm অডিও জ্যাক এবং একটি USB- টাইপ সি পোর্ট। এই ফোনের সেন্সরগুলি হল অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস, জাইরোস্কোপ, এসএআর সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।

এই ফোনটিতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এই ফোনটি ফেস আনলকও সমর্থন করে। এছাড়াও, এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার এবং দুটি মাইক্রোফোন রয়েছে৷ Moto G Power 5G ফোনে ১০W দ্রুত চার্জিং সাপোর্ট সহ একটি ৫০০০ mAh ব্যাটারি রয়েছে৷ এই ফোনের ব্যাটারি একবার চার্জ দিলে একটানা ৩৮ ঘন্টা পর্যন্ত চলতে পারে।

আরও পড়ুন: Google-এর ফোনে ১৪,০০০ টাকার ছাড়; কোথায় কীভাবে জেনে লাভ ওঠান তাড়াতাড়ি!

Moto G Power 5G-এর ৬ GB RAM ও ২৫৬ GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় ২৪,৫০০ টাকা। এটি ১৩ এপ্রিল থেকে Motorola.com, Amazon এবং BestBuy-এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য উপলব্ধ হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে, তারা আগামী মাসে কানাডায় Moto G Power 5G লঞ্চ করবে। তবে হ্যান্ডসেটটির ভারত লঞ্চ সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

Published by:Ankita Tripathi

First published:

Tags: 5G Smartphone, New Technology



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর