বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

Tips for Women | হরমোনজনিত সমস্যার কারণে পিল খাওয়া কি ঠিক? কোনও ক্ষতি হচ্ছে না তো? জেনে নিন উত্তর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
Tips for Women | হরমোনজনিত সমস্যার কারণে পিল খাওয়া কি ঠিক? কোনও ক্ষতি হচ্ছে না তো? জেনে নিন উত্তর


মহিলাদের মধ্যে প্রজনন সংক্রান্ত সমস্যা দিন দিন বাড়ছে। এর মধ্যে অন্যতম হল অনিয়মিত মাসিক চক্র, মেনস্ট্রুয়েশনের সময় অতিরিক্ত রক্তপাত, পিরিয়ডসের সময় স্বল্প পরিমাণে রক্তপাত, মিড সাইকেল স্পটিং, ওভারিয়ান সিস্ট, পিসিওডি ইত্যাদি। মূলত এই সমস্যার সমাধানে সিন্থেটিক হরমোন খাওয়ার প্রবণতাও বেড়েছে। আর দীর্ঘ সময় ধরে এই স্টেরয়েড হরমোন গ্রহণ করার ফলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হয় মারাত্মক। হরমোনাল কারেকশনের জন্য প্রথমেই কি পিল বেছে নেওয়া উচিত? হরমোনের ভারসাম্য রক্ষা করার জন্য কি হরমোনজনিত পিল খাওয়ার বিষয়টা এড়িয়ে চলার উপায় রয়েছে? উত্তরটা অবশ্যই হ্যাঁ হবে। এই বিষয়ে কথা বলছেন আয়ুর্বেদ চিকিৎসক ডা. রেশমা।

হরমোনের নানা দিক

হরমোন হল শরীরের রাসায়নিক বার্তা বহনকারী। যা বিভিন্ন এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে নির্গত হয়ে রক্তে প্রবাহে মিশে যায়। মহিলাদের দেহের সেক্স হরমোন হিসেবে পরিচিত ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। যা ওভারি বা ডিম্বাশয় থেকে নির্গত হয়ে মহিলাদের প্রজনন স্বাস্থ্য়কে নিয়ন্ত্রণ করে। এগুলি আবার সেক্স স্টেরয়েড নামেও পরিচিত। এই সব হরমোনে সামান্য এদিক-ওদিক হলে মহিলাদের স্বাস্থ্যে তার গুরুতর প্রভাব দেখা যায়। যার মধ্যে অন্যতম হল মেনস্ট্রুয়েশনজনিত নানা সমস্যা। আর হরমোনের ভারসাম্য নষ্ট হলে মহিলাদের মধ্যে বন্ধ্যাত্ব আসতে পারে।

হরমোনের ভারসাম্যহীনতার ঠিক করার উপায়

সাধারণত হরমোনাল পিল খেয়েই এই সমস্যার সমাধান করা হয়। কিন্তু এটা কি সঠিক উপায়? কিংবা এটাই কি অত্যন্ত জরুরি? আসলে পিল খাওয়ার আগে আমরা এই প্রশ্নগুলি নিজেদের করি না। আসলে এই সমস্যা সমাধান করার জন্য মূলত আমাদের নিজেদের দৈনন্দিন রুটিনের দিকে নজর দিতে হবে। খাদ্যাভ্যাস, ঘুমোনোর ধরন, মানসিক চাপ, শারীরিক সক্রিয়তা, মানসিক অবস্থা ইত্যাদি আমাদের শরীরের হরমোনজনিত ভারসাম্যের উপর প্রভাব ফেলে।

আরও পড়ুন: কাঁচা পেঁয়াজ খেলে কি শরীর সত্যি ঠান্ডা হয়? জানুন গরমে কাঁচা পেঁয়াজ খাওয়া আদৌ ঠিক কি না

আরও পড়ুন: ধূমপান ছাড়তে চাইছেন অথচ পারছেন না? নানা সমস্যা এড়িয়ে কীভাবে সফল হবেন? জানুন

 

জীবনযাত্রার ধরন সংশোধন করেই হরমোনের সামান্য ভারসাম্যহীনতার সমস্যা সমাধান করা সম্ভব। তবে মাঝারি এবং জটিল কেসের ক্ষেত্রে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে হবে। তবে আয়ুর্বেদ কিন্তু এই সমস্ত সমস্যার ক্ষেত্রে দারুণ উপশম করতে পারে। কারণ আয়ুর্বেদের মাধ্যমে আসলে হরমোনের ভারসাম্যহীনতার কারণের চিকিৎসা করা হয়। সঠিক ওষুধ এবং চিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র আসলে ত্রুটিপূর্ণ বিভিন্ন দোষ, ধাতু ইত্যাদির মধ্যে ভারসাম্য আনার উপর জোর দেওয়া হয়। সেই সঙ্গে থাকে ভেষজ ওষুধ, পঞ্চকর্মা থেরাপি, সঠিক ডায়েট এবং জীবনযাপনজনিত পরামর্শ প্রভৃতি।

First published:

Tags: Health Tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর