সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Goolge, Youbute! সাদা চোখে ধরতে পারবেন না, ইন্টারনেটে লোক ঠকানোর নতুন ফাঁদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
Goolge, Youbute! সাদা চোখে ধরতে পারবেন না, ইন্টারনেটে লোক ঠকানোর নতুন ফাঁদ


কলকাতা: আমরা কি কেউ কোনদিন Micorsoft.com নামে কোনও ওয়েবসাইট দেখেছি? অথবা, প্রতিদিনই তো আমাদের কোনও না কোনও কারণে Goolge.com বা Patym.com-এ যেতে হয়। নিশ্চয়ই দিনের কোনও না কোনও একটা সময়ে আমরা Youbute.com ব্যবহার করি?

এমন প্রশ্নের মুখোমুখি হলে এক নজরে আমরা হয়তো সকলেই ইতিবাচক উত্তর দেব। হ্যাঁ, তা তো বটেই, এই সব তো খুবই পরিচিত এবং বহুল ব্যবহৃত ওয়েবসাইট।

আরও পড়ুন- শেষে কি না মোবাইলে এই নিয়ে সময় কাটাচ্ছেন ভারতীয় নারী-পুরুষেরা!

কিন্তু না, এখানেই ঘটে যাচ্ছে মারাত্মক ভুল, আর তা-ই ডেকে আনছে বিপদ। আমরা কেউই কোনদিন এই সব ওয়েবসাইট ব্যবহার করিনি। করাটা ঠিকও হবে না।

খটকা লাগলে, আরও একবার ভাল করে খুঁটিয়ে দেখে নিতে হবে সাইটগুলির নাম। আর একবার পড়লেই দেখা যাবে ওগুলি মাইক্রোসফট, গুগল, পেটিএম বা ইউটিউব… নয়। সব ক’টি বানান ভুল।

সহজভাবে বলতে গেলে এখানেই আমরা ভুল করে ফেলি এবং সেই ফাঁকেই স্ক্যামাররা তাদের স্বার্থ সিদ্ধি করে নেয়। এধরনের স্ক্যাম বা জালিয়াতি আজকাল রমরমিয় চলছে, এর নাম Typosquatting, নামের বানান ভুল করে জালিয়াতি।

মগজে ধোঁকা—

আসলে, মানুষের মস্তিষ্ক চেনা বানানের প্রথম এবং শেষ অক্ষরের দিকে জোর দেয়। এই সুযোগে স্ক্যামারা যেকোনও প্রতিষ্ঠিত সংস্থার ওয়েবসাইটের বানান এদিক ওদিক করে ভিন্ন ডোমেইন তৈরি করে, যেমন Micorsoft.com। ওয়েবসাইটটি দেখতে হুবহু আসলের মতো হবে, ডোমেইনও প্রায় একই রকম হবে। কিন্তু আসলে তা জালিয়াতির ফাঁদ। অ্যাড্রেস বারে সাইটের URL লিখতে গিয়ে যদি কোনো ব্যবহারকারী টাইপো (টাইপিং ভুল) করেন, তাহলে তিনি সরাসরি স্ক্যামারদের ফাঁদে পড়বে।

আরও পড়ুন- AC ঠিক কত তাপমাত্রায় চালানো উচিত? জানলে সব সমস্যার সমাধান, না জানলে বিপদ

যেভাবে জালিয়াতি হয়—

নকল ওয়েবসাইটটি দেখতে ঠিক আসলটির মতোই। এখানে ব্যবহারকারী তার ইউজার নেম এবং পাসওয়ার্ড বা অন্য তথ্য দিলেই তা চুরি হয়ে যাবে। শুধু তাই নয়, সেই ওয়েবসাইট গোপনে ব্যবহারকারীর ল্যাপটপ বা ফোনে কোনও ম্যালওয়্যার ইনস্টলও করে দিতে পারে। ওই ম্যালওয়্যার সমস্ত তথ্য জালিয়াতদের হাতে তুলে দেবে।

বাঁচার কৌশল—

১. অ্যাড্রেস বারে URL টাইপ করার সময় ভুল করা যাবে না।

২. সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এমন ওয়েবসাইট বুকমার্ক করে রেখে সেখান থেকেই বারবার খোলা যেতে পারে।

৩. নতুন কোনও ওয়েবসাইটে যেতে হলে URL-এ দ্বিগুণ সতর্কতা দরকার।

৪. অজানা অ্যাড্রেস সম্পর্কে জানতে গেলে সার্চ ইঞ্জিনে (Google বা Bing)-এ খুঁজতে হবে। Microsoft Edge ব্রাউজারে typosquat সনাক্ত করার ব্যবস্থা রয়েছে। এটি ভুল ওয়েবসাইট ব্লক করে।

৫. এছাড়াও কিছু ব্রাউজার এক্সটেনশন রয়েছে, যা সঠিক এবং ভুল URL সম্পর্কে বলে।

Published by:Suman Majumder

First published:

Tags: Fraud, Internet



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর