কলকাতা: রক্তচাপ বৃদ্ধি এবং কমার সমস্যা আজকাল সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। বিপুল সংখ্যক মানুষ রক্তচাপের সমস্যায় ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বিশ্বে ৩০-৭৯ বছর বয়সী প্রায় ১২৮ কোটি মানুষ উচ্চ রক্তচাপের শিকার হয়েছেন।
এর মধ্যে ৪৬ শতাংশ মানুষ এই অবস্থা সম্পর্কে শুরুতে জানতে পারেন না। সময়মতো রক্তচাপ নিয়ন্ত্রণ না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। রক্তচাপ নিয়ে প্রায়ই আলোচনা হয়। কিন্তু আপনি কি জানেন, রক্তের চাপ স্বাভাবিক কত থাকতে হয়!
আরও পড়ুন- গলায় মাছের কাঁটা বিঁধে অসহ্য যন্ত্রণা! সহজে মুক্তি পান এই কয়েকটি উপায়ে, জেনে নিন
আসলে স্বাভাবিক রক্তচাপ কী তা অনেকেই জানেন না। আজ আমরা রক্তচাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলব।
২০১৭ সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA), আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং ৯টি অন্যান্য স্বাস্থ্য সংস্থা রক্তচাপ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হয়েছিল। প্রাপ্তবয়স্কদের সিস্টোলিক চাপ অর্থাৎ উপরের সংখ্যা ১২০ মিমি এইচজি এবং ডায়াস্টোলিক চাপ অর্থাৎ নিম্ন সংখ্যা ৮০ মিমি এইচজি বা তার কম হওয়া উচিত।
যদি আপনার রক্তচাপ 120/80 mm Hg হয়, তাহলে তা স্বাভাবিক বলে বিবেচিত হবে। এর বেশি বা কম হলে উচ্চ ও নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দেয়।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, স্বাভাবিক রক্তচাপ হল 120/80 mm Hg। সিস্টোলিক চাপ যদি 120-129 mm Hg হয় এবং ডায়াস্টোলিক চাপ 80 mm Hg হয়, তখন সেটি সীমারেখা হিসাবে বিবেচিত হবে।
যখন সিস্টোলিক চাপ 140 mm Hg এবং ডায়াস্টোলিক চাপ 90 mm Hg বা তার বেশি হয়, তখন সেটি স্টেজ 2 হাইপারটেনশন হিসাবে বিবেচিত হয়।
আরও পড়ুন- জ্বালাপোড়া গরমে মুক্তি ‘এই’ ম্যাজিক পানীয়…! উপকারিতা জানলে না খেয়ে পারবেন না
যখন সিস্টোলিক চাপ 180 mm Hg বা তার বেশি হয় এবং ডায়াস্টোলিক চাপ 120 mm Hg বা তার বেশি হয়, তখন তাকে হাইপারটেনসিভ ক্রাইসিস বলে। এমনটা হলে অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত। কারণ এতে জীবনহানির সম্ভাবনা থাকে।
পুরুষদের স্বাভাবিক রক্তচাপ-
২১ থেকে ২৫ বছর – 120/78
২৬ থেকে ৩০ বছর – 119/76
৩১ থেকে ৩৫ বছর – 114/75
৩৬ থেকে ৪০ বছর – 120/75
৪১ থেকে ৪৫ বছর – 115/78
৪৬ থেকে ৫০ বছর – 119/80
৫১ থেকে ৫৫ বছর – 125/80
৫৬ থেকে ৬০ বছর – 129/79
৬১ থেকে ৬৫ বছর – 143/76
মহিলাদের স্বাভাবিক রক্তচাপ-
২১ থেকে ২৫ বছর – 115/70
২৬ থেকে ৩০ বছর – 113/71
৩১ থেকে ৩৫ বছর – 110/72
৩৬ থেকে ৪০ বছর – 112/74
৪১ থেকে ৪৫ বছর – 116/73
৪৬ থেকে ৫০ বছর – 124/78
৫১ থেকে ৫৫ বছর – 122/74
৫৬ থেকে ৬০ বছর – 132/78
৬১ থেকে ৬৫ বছর – 130/77
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।