মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা কিলো! ফল-সবজিতেও ছ্যাঁকা! আগুন জামাইষষ্টীর বাজার Jamai sasthi 2023 High market price from Hilsa to vegetables check out market price today from fruit to meat – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা কিলো! ফল-সবজিতেও ছ্যাঁকা! আগুন জামাইষষ্টীর বাজার Jamai sasthi 2023 High market price from Hilsa to vegetables check out market price today from fruit to meat – News18 Bangla


দক্ষিণ দিনাজপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণের মধ্যে অন্যতম জামাইষষ্ঠী। কথিত আছে জ্যৈষ্ঠের চড়া রোদে মিষ্টির সঙ্গে আম নিয়ে গেলে শ্বশুরবাড়ির লোকেরা নাকি খুশি হন বলে মনে করেন অনেকেই। সেলেব হোক বা আম জনতা, এই দিনটি জামাই আদর পেতে ব্যস্ত থাকেন বাংলার বিবাহিত পুরুষরা। এই দিন বাজার খানিক চড়া থাকে ঠিকই কিন্তু বিগত বছরের তুলনায় চলতি বছরে ফল থেকে সবজি কিংবা মাছ কিনতে গেলেই সাধারণ মধ্যবিত্তদের রীতিমতো ছ্যাঁকা লাগছে।

বালুরঘাট শহর ঐতিহ্য ও সংস্কৃতির শহর হিসেবে চিহ্নিত। আর এই সাংস্কৃতিক শহরে ষষ্ঠী পুজো থেকে শুরু করে জামাই আদর সবকিছুতেই রয়েছে একটু ভিন্ন ধরনের ছোঁয়া। অত্যাধুনিক যুগে এখনও পর্যন্ত বালুরঘাট শহর-সহ জেলার বিভিন্ন প্রান্তে ষষ্ঠী পুজোকে সামনে রেখে বাড়ির মহিলাদের একত্রিত হয়ে দল বেঁধে পুজো করতে দেখা যায়। তবে জামাইষষ্ঠীতে এসেছে অনেক বদল।

আরও পড়ুন: কালবৈশাখী সতর্কতা…! ৬০-৭০ কিমি বেগে বইবে উথালপাথাল হাওয়া, বজ্রবিদ্যুৎ-বৃষ্টি-শিলাবৃষ্টি! ঘণ্টা দুয়েকেই জেলায় জেলায় ঝড়জলের তাণ্ডব

এখন অনেকে বাড়িতে জামাইষষ্ঠী পালন না করে হোটেল-রেস্তোরাঁয় এই পার্বণ পালন করে থাকেন জামাইয়ের পছন্দ অনুসারে খাবারের থালি সাজিয়ে। অন্যান্য বারের তুলনায় বালুরঘাট শহরের সেই চেনা দৃশ্য উধাও হয়ে গিয়েছে। বালুরঘাট শহরের বাজার ও তহবাজারের পূজার বাজার করতে ভিড় আগের বছরের তুললায় অনেকটাই কম বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

আরও পড়ুন: ৩০ মে’র মধ্যে করতে হবে ‘এই’ কাজ! পড়ুয়াদের কেন্দ্রীয় ‘স্কলারশিপ’ নিয়ে জেলায় জেলায় বড় নির্দেশ নবান্নের

ষষ্ঠী পূজার বাজার করতে সবজি, ফলফূল ও সাজ সরঞ্জাম কিনতে হাত পুড়ছে বাঙালির। দাম বেড়েছে শশা, আতপ চাল-সহ বহু জিনিসের। যার ফলে বাজার করতে এসে হতাশ মধ্যবিত্তরা। ব্যবসায়ীদের পক্ষ থেকে জানা যায় কলা ১২ টাকা জোড়া, শশা ৫০ টাকা কেজি, তরমুজ ৩০ টাকা কেজি, আপেল ২০০ টাকা কেজি, আঙুর ২০০ টাকা কেজি, লিচু ২০০ টাকা কেজি।

সবজির দামও আকাশছোঁয়া। আবার মাছের বাজারেও জামাই কিংবা শ্বশুর ঢুকলেই পকেট হচ্ছে ফাঁকা। ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি, পাবদা ৬০০ টাকা কেজি, ট্যাংরা ৮০০ টাকা কেজি, কাতলা ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটা সময় ছিল যখন ষষ্ঠীর পাখার বাতাস, আম-লিচু খাবার পর, ভরপুর মধ্যাহ্নভোজ নিশ্চিত ছিল জামাইদের। তাতেই জামাইষষ্ঠী একেবারে জমজমাট। কিন্তু এখন সময় বদলেছে। বর্তমান শাশুড়িরা জামাই ষষ্ঠীতে এখন জামাইকে রেস্তরাঁয় নিমন্ত্রণ করেন। কখনও চাইনিজ, কখনও আবার বিরিয়ানি খাওয়ান। এর ফলে যদিও বাড়িতে রান্নাবান্নার ঝামেলা এড়িয়ে পরিবারের সবাই মিলে একে অপরের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারেন।

সুস্মিতা গোস্বামী

First published:

Tags: Jamai Sasthi 2023



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর