বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বজ্রপাতে মৃত্যুর আশঙ্কা! বাঁচতে চাইলে কী করবেন, বিস্তারিত জেনে নিন বিশেষজ্ঞের থেকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
বজ্রপাতে মৃত্যুর আশঙ্কা! বাঁচতে চাইলে কী করবেন, বিস্তারিত জেনে নিন বিশেষজ্ঞের থেকে


পরিসংখ্যান বলছে বজ্রপাতের ঘটনা ক্রমশ বাড়ছে। এপ্রিল-মে মাসে বজ্রপাতে একাধিক মানুষের মৃত্যু হয়েছে বিভিন্ন এলাকায়। আসলে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেই কিউমুলোনিম্বাস মেঘের উদ্ভব হয়। সেই কারণে প্রচুর বজ্রপাত হতে পারে।

বজ্রপাত থেকে বাঁচতে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত সে বিষয়ে বিশাখাপত্তনম আবহাওয়া দফতরের অধিকর্তা সুনন্দা জানালেন বিস্তারিত।

নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আবহাওয়া প্রতিকূল হলে সব সময়ই সতর্ক থাকা দরকার। গরমের কারণে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সমুদ্রে, আর তার ফলে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকে। আবহাওয়া দফতর এক প্রাথমিক পূর্বাভাস দিয়ে থাকে৷ কিন্তু সব নির্ভুল হতে পারে না। তাই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামলে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত।

আরও পড়ুন: এই ৫ ভুলেই কমছে প্রজনন ক্ষমতা! বন্ধ্যাত্ব এড়াতে আজ থেকেই সাবধান হন

সাধারণত বজ্রপাত উঁচু কোনও জায়গায় হয়। তাই বৃষ্টির সময় কোনও অবস্থাতেই উঁচু গাছ, টাওয়ার এবং বিদ্যুতের খুঁটির কাছে যাওয়া উচিত নয়। ট্রান্সফরমারও দূরে রাখতে হবে। মেঘ থাকলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে এবং বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকে। তাই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেনেও বাইরে বেরোনো ঠিক হবে না। রাস্তায় বেরিয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়লে চেষ্টা করতে হবে যাতে কোনও নিরাপদ স্থানে সরে যাওয়া যায় দ্রুত।

যদি কোনও নিরাপদ আশ্রয় না পাওয়া যায় সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব পাহাড়, পর্বত বা উঁচু এলাকা থেকে নেমে যেতে হবে। মাঠে কাজ করলেও বাড়ির পথ ধরতে হবে যত দ্রুত সম্ভব। না হলে মাঠে বসে পড়তে হবে শরীর গোল করে গুটিয়ে। কোনও ভাবেই মাটিতে সোজা হয়ে দাঁড়ানো যাবে না। মাথা নিচু করে হাত-পা গুটিয়ে রাখতে হবে। যেন শুধু পায়ের আঙুলগুলো মাটি স্পর্শ করে।

আরও পড়ুন: ডার্ক সার্কেল মুহূর্তে কমাবে এই ফলের খোসা! চোখের নিচের কালো দাগের সহজ টোটকা এই উপাদান

বজ্রপাতের সময় এক জায়গায় অনেকে জড়ো হওয়া যাবে না। একে অপরের থেকে দূরে থাকতে হবে। পুকুর, হ্রদ, সুইমিং পুল, সমুদ্র সৈকতের মতো জায়গা এড়িয়ে চলতে হবে।

যদি বাড়ির ভিতরে বজ্রপাত হয়, তাহলে জলের কল ইত্যাদির মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে৷ তাই বজ্রপাতের সময় স্নান এবং বাসন মাজার কাজ এড়িয়ে চলাই ভাল। ওয়াশিং মেশিন, ড্রায়ার, বিদ্যুতের সঙ্গে সংযুক্ত অন্য যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না। স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, ডিভাইস ব্যবহার করা ঠিক নয় এই সময়।

Published by:Anulekha Kar

First published:

Tags: Lightning



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর