বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বোন থেকে সতীন, দুই বোনকে একসঙ্গে বিয়ে করলেন যুবকrajasthan man tied the knot with two siblings in unique wedding – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
বোন থেকে সতীন, দুই বোনকে একসঙ্গে বিয়ে করলেন যুবকrajasthan man tied the knot with two siblings in unique wedding – News18 Bangla


জয়পুর : দুই বোনকে বিয়ে করলেন এক যুবক। রাজস্থানের এই ঘটনা চা‍‍ঞ্চল্য ছড়িয়েছে নেট মহলে। কিন্তু এই একলাইনের ভিতরে জড়িয়ে আছে গভীর মানবিকতার ছবি। তাই আপাত সমালোচনার যোগ্য কাজ হলেও তীব্র নিন্দিত হননি ওই যুবক।

জানা গিয়েছে এই বিয়ের আসর বসেছিল রাজস্থানের টঙ্ক জেলার মোরঝালা গ্রামে। যে যুবক এই অদ্ভুত বিয়ে করেছেন তাঁর নাম হরি ওম মীনা। তিনি স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন। তিনি যাঁদের বিয়ে করেছেন, তাঁরা সম্পর্কে দুই বোন। তাঁদের মধ্যে বড় বোন ঊর্দুতে স্নাতকোত্তর করেছেন। এই মুহূর্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ছোট বোন পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত।

 

বড় বোন কান্তার সঙ্গেই বাবুলালের বিয়ের কথা ঠিক হয়েছিল প্রথমে। কিন্তু বিয়ের আগেই অদ্ভুত শর্ত দেন পাত্রী। তিনি জানান তাঁর ছোট বোন সুমন মানসিক ভারসাম্যহীন। বোনের দেখভাল দিদি কান্তাই করেন। তাই দিদিকে ছাড়া এক মুুহূর্তও থাকতে পারেন না ছোট বোন। দিদিরও একই অবস্থা। নির্ভরশীল বোনকে ছেড়ে তিনিও থাকতে পাকবেন না। তাই বাবুলালকে তিনি প্রস্তাব দেন বিয়ে করতে হবে দুজনকেই।

আরও পড়ুন :  ফুলশয্যার পরই শেষযাত্রা! বিয়ের পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে একসঙ্গে মৃত নবদম্পতি, একই সঙ্গে সম্পন্ন অন্ত্যেষ্টি

পাত্রীর কাছ থেকে এই প্রস্তাব পেয়ে চমকে যান বাবুলাল ও তাঁর পরিজনরা। কিন্তু পরে এই শর্তেই তাঁরা রাজি হন। সব রীতিনীতি মেনে দুই বোনকেই গত ৫ মে বিয়ে করেছেন হরিওম। জানিয়েছেন এই বিয়েতে তিনি খুশি। তাঁর দুই স্ত্রী কান্তা ও সুমন খুশি হয়েছেন বলেই তাঁর ধারণা। কান্তার দায়বদ্ধতা অনুভব করেছেন হরি ওম। জানিয়েছেন কান্তার দায়িত্ব ভাগ করে নিতেই এই অদ্ভুত প্রস্তাবে তিনি ও তাঁর বাড়ির লোক রাজি হয়েছেন।

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Rajasthan, Wedding



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর