শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদানে যেন স্বজনপ্রীতি না হয়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
‘প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদানে যেন স্বজনপ্রীতি না হয়’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি না করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছানোর বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি।

বুধবার (১৪ জুলাই) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ নির্দেশনা দেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তা, গ্রামীণ কর্ম-সৃজন, পর্যটনখাত এবং পরিবহন শ্রমিক ও খেটে খাওয়া মানুষের জন্য তিন হাজার ২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এক্ষেত্রে সত্যিকার ক্ষতিগ্রস্তরা যাতে তালিকাভূক্ত হয় সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি না করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছানোর বিষয়ে সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম হলে তা সহ্য করা হবে না।

কঠোর বিধিনিষেধ শিথিল করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি খেটে খাওয়া মানুষের আর্থিক নিরাপত্তা এবং ঈদকে ঘিরে অর্থনীতির প্রবাহ গতিশীল রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

তিনি বলেন, বিধিনিষেধ শিথিলের সুযোগ নিয়ে আমরা যেন গড্ডালিকা প্রবাহে গা না ভাসাই। এ পরিস্থিতিতে নিজেকেই হতে হবে নিজের রক্ষক। নিজেদের উদাসীনতা এবং অপরিণামদর্শিতায় উৎসবের যাত্রা যেন জীবনের শেষ যাত্রায় রূপ না নেয়।

ওবায়দুল কাদের আরও বলেন, ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী কঠোর বিধিনিষেধে ব্রেক দিলেও কাউকে করোনা ব্রেক দিবে না। করোনা প্রাণঘাতী রূপ নিয়ে সংক্রমণ ছড়াবেই। তাই শতভাগ মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই।

বিধিনিষেধ শিথিল করায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচল করবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পূর্বের ধারাবাহিকতায় সমন্বয়কৃত ৬০ ভাগ বর্ধিত ভাড়ায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনগুলো করোনার বর্তমান সংক্রমণ মাথায় রেখে, স্বাস্থ্যবিধিসহ শর্তসমূহ মেনে যানবাহন পরিচালনা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় শর্ত অমান্যকারী এবং অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন সড়ক পরিবহন মন্ত্রী।

এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, রূপগঞ্জের অগ্নি দুর্ঘটনায় সরকার যখন আন্তরিকভাবে কাজ করছে, তখন বিএনপি তাদের একমাত্র সম্বল বক্তৃতা-বিবৃতিবাজি করে যাচ্ছে। তারা ঘটনার ছয়দিন পরে রূপগঞ্জে গিয়ে এটা করতে হবে, সেটা করতে হবে বলে নানা কথার ফুলঝুরি ছড়াচ্ছে।

বিএনপির ঘরবন্দি রাজনীতি এবং বিদ্বেষ ছড়ানো বাক্য দেশের সুস্থধারার রাজনীতি চর্চার পরিবেশকে দূষিত করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সারাবাংলা/এনআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর