এয়ার কুলার বনাম এয়ার কন্ডিশনার: বাতাসের গুণমান এবং নিয়ন্ত্রণ
এয়ার কুলারের ক্ষেত্রে সর্বদা টাটকা-তাজা হাওয়া পাওয়া যায়। অন্য দিকে, এয়ার কন্ডিশনার আবার ঘরের বাতাসকেই ঠান্ডা করে বারবার নিক্ষেপ করে। ফলে হাঁপানি অথবা সেরকম কোনও রোগ থাকলে এয়ার কুলার হতে পারে সেরা বিকল্প। অন্য দিকে, যাঁরা সমুদ্র উপকূলবর্তী কিংবা উপকূল সংলগ্ন অঞ্চলে বসবাস করেন, তাঁদের জন্য এয়ার কন্ডিশনার সেরা বিকল্প হতে পারে।