ক্লগার কীভাবে কাজ করবে
পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং লিগ্যাল স্কলার, যাঁরা প্রযুক্তি এবং গণতন্ত্রের সংযোগ নিয়ে পড়াশোনা করেন, তাঁদের বিশ্বাস, ক্লগার এআই ব্যবহার করে বিহেভিয়ার ম্যানিপুলেশন এবং মাইক্রোটার্গেটিং কৌশল নাটকীয় ভাবে বৃদ্ধি করতে পারে। যেভাবে বর্তমানে বিজ্ঞাপনদাতারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি অনুযায়ী বাণিজ্যিক এবং রাজনৈতিক বিজ্ঞাপন প্রদর্শন করছে, ঠিক সেভাবেই কাজ করবে ক্লগারও। আসলে ক্লগার আলাদা ভাবে নজর দেবে প্রতিটি ভোটদাতার উপর।