কারও ঘুম ভাঙে চা, কফিতে৷ কেউ আবার সকালে খান মধু মেশানো লেবু জল৷ আবার অনেকের ব্যস্ত জীবনে সকালের প্রথম খাবার নিয়ে আলাদা করে ভাবার অবসর থাকে না৷ কিন্তু ব্রেকফাস্টে আদৌ কি এইসব খাওয়া উচিত? সারা রাত প্রায় খালি পেটে থাকার পর দিনের শুরু হয় প্রাতরাশ দিয়ে। তাই দিনের শুরুতেই কী খাচ্ছেন তার ওপর নির্ভর করে সারাদিনের এনার্জি। আবার সকালে খালিপেটে ভুল খাবার খেলে অ্যাসিডিটি থেকে ওজন বৃদ্ধি, হতে পারে অনেক সমস্যা। সুতরাং বুঝে শুনে তবেই খাওয়া উচিত ব্রেকফাস্ট।