মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Sour-salty-sweet chaat will bring back the taste of the mouth! The potato tikki chaat here is not to be missed – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১১১ সময় দেখুন
Sour-salty-sweet chaat will bring back the taste of the mouth! The potato tikki chaat here is not to be missed – News18 Bangla


দিল্লি: উত্তর ভারতের মানুষ রকমারি চাট খেতে খুবই পছন্দ করে। সত্যি বলতে কী চাটের নাম শুনলেই জিভে জল আসতে বাধ্য। মহিলাদের মধ্যে বিশেষ করে জনপ্রিয় চাট। পাপড়ি চাট, আলু টিক্কি চাট থেকে শুরু করে রাজকচোরি চাট- সবই অত্যন্ত লোভনীয়। দেশের রাজধানী শহর দিল্লিও এর ব্যতিক্রম হয়। স্ট্রিট ফুডের তালিকাতেই মূলত পড়ে এই সুস্বাদু, লোভনীয় খাবার। কেনাকাটা করতে বেরিয়েই হোক কিংবা স্কুল-কলেজ-অফিসে বেরিয়েই হোক, চাটের টক-ঝাল-মিষ্টি স্বাদ সকলেরই প্রিয়। আর দিল্লির চাটের সুনাম তো সারা ভারতেই রয়েছে। আজ দিল্লির এক জনপ্রিয় চাট স্টলের গল্প শোনাব। অন্তত এক বার চাট চেখে দেখতে এই স্টলে যেতেই হবে।

 এখানকার আলু টিক্কি চাট চেখে না দেখলেই নয় এখানকার আলু টিক্কি চাট চেখে না দেখলেই নয়

আরও পড়ুনঃ কন্যাসন্তান জন্মালেই আরও ১১১ ‘সন্তান’-এর রোপণ, কী বিস্ময়কর এই গ্রামের নিয়ম! কোথায় জানেন?

দিল্লির শাহদারা ছোট বাজারের ওমপ্রকাশ চাট কর্নারের কথা হচ্ছে। শুধু দিল্লি কিংবা দিল্লি সংলগ্ন এলাকাই নয়, অন্যান্য শহর থেকেও এখানে চাট খেতে আসে বহু চাটপ্রেমী মানুষই। এই দোকানটির মালিক হলেন সোহনলাল সিং। তিনি বলেন যে, তাঁর বাবাই মূলত এই ছোট্ট দোকানটি খুলেছিলেন। এখানকার সুনাম এতটাই যে, দূরদূরান্ত থেকে মানুষ এখানে চাট খেতে আসে। কিন্তু এখানকার চাটের বিশেষত্ব কী? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ মালিকই। তিনি বলেন, “এখানকার চাট টক, মিষ্টি এবং মশলাদার স্বাদের হয়। এছাড়া চাটের মধ্যে পড়ে আলু, ছোলা, পাপড়ি এবং টক দই। যা চাটের স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে সক্ষম। আর সবথেকে বড় কথা হল, চাটের সম্পূর্ণ মশলা আমরাই বানিয়ে থাকি। বাবার সময় থেকে এই নিয়ম চলে আসছে।”

কিন্তু বিশেষ এই চাটের দাম কেমন? সেই বিষয়ে আশ্বস্ত করে সোহনলাল জানান খুব একটা বেশি নয়। পকেটে তেমন চাপও পড়বে না। এক প্লেট আলু টিক্কি চাটের দাম ৪০ টাকা। আর ১ প্লেট পানিপুরির দাম ২০ টাকা। এমনকী এখানে পৌঁছনোর দিকনির্দেশও দিয়েছেন সোহনলাল। ওমপ্রকাশের চাট খেতে গেলে প্রথমে শাহদারা মেট্রো স্টেশনে পৌঁছতে হবে। ওই মেট্রো স্টেশন থেকে চাটের দোকানটি মাত্র ৩০০ মিটার দূরে। সপ্তাহে ৭ দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে এই চাটের দোকান।

Published by:Salmali Das

First published:

Tags: Delhi, Food, Street food



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর