অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা৷ সব জায়গায় ঝমঝমিয়ে বর্ষা না নামলেও ঝিরিঝিরি বৃষ্টিতে কিন্তু ভিজতে শুরু করেছে পথঘাট৷ আর বৃষ্টির পরের সোঁদা গন্ধ কার না ভাল লাগে বলুন৷ কিন্তু, জানেন কি, কেন বৃষ্টির পরে এই সোঁদা গন্ধ বেরয়? এর পিছনেও কিন্তু আছে বিজ্ঞান, বিষয়টা শুধুই মাটি ভেজার গন্ধ নয়৷