কফি ঘুম বা ক্লান্তি কাটাতে সাহায্য করে। টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগকেও দূরে রাখে এটি। কিন্তু খালি পেটে কফি খেলে হিতে বিপরীত হতে পারে। সমীক্ষা বলছে, কফির তিক্তভাবের কারণে পেটে অ্যাসিড উৎপন্ন করে। এর ফলে পেটের সমস্যা দেখা দেয়, বুক জ্বালা করে, বমি ভাব হয়, অ্যাসিড রিফ্লাক্স হয়, হজমের সমস্যা হয়।