সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Redmi Note 10T 5G ভারতের লঞ্চের আগেই ফাঁস ফোনের দাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৬৪১ সময় দেখুন
Redmi Note 10T 5G ভারতের লঞ্চের আগেই ফাঁস ফোনের দাম


Redmi Note 10T 5G: বর্তমানে 5G পরিষেবা যুক্ত ফোন নিয়ে সরগরম টেক দুনিয়া। Redmi Note 10T 5G ২০ জুলাই ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল। তার আগেই ফাঁস হয়েছে ফোনের দাম ও স্টোরেজ সম্পর্কিত বেশ কিছু তথ্য। স্মার্টফোন নির্মাতারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রচার করছে খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে নতুন স্মার্টফোন। এই স্মার্টফোনটি Redmi এর 5G যুক্ত প্রথম ফোন। এছাড়াও Redmi Note সিরিজের এটি ৫ নম্বর সেট। জানা গিয়েছে Redmi Note সিরিজের 10T 5G র একটি ভ্যারিয়েন্ট বাজারে আসবে। স্মার্টফোনটি গত মাসে রাশিয়ায় লঞ্চ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ফোন Redmi Note 10 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

Xiaomi Central-এর একটি রিপোর্টে বলা হয়েছে Xiaomi-র সাব ব্র্যান্ড Redmi Note 10T 5G ভারতের বাজারে যে স্মার্টফোনটি নিয়ে আসছে তাতে সিঙ্গেল 4GB RAM এবং 128GB স্টোরেজ থাকছে। যার দাম করা হয়েছে ১৪,৯৯৯ । প্রথম বার কিছু অফার রাখা হতে পারে। ইতিমধ্যে Amazon-এর সঙ্গে কথা হয়ে গিয়েছে। স্মার্টফোনটি রাশিয়ায় নীল, সবুজ, ধূসর ও সিলভার রঙে লঞ্চ করা হয়েছে। জানা গিয়েছে ভারতে এটি নীল রঙে লঞ্চ করা হতে পারে। তবে অন্য আরও রঙ থাকতে পারে। ভারতে Xiaomi ইতিমধ্যেই Redmi Note 10 5G সেটটি Poco M3 Pro 5G হিসাবে লঞ্চ করেছে। যদিও আশা করা হচ্ছে আসন্ন সেটটি Note 10 Pro ডিজাইনের মতো করা হচ্ছে।

Redmi Note 10T 5G সেটটিতে 6.5-inch full-HD+ ডিসপ্লে থাকছে। সঙ্গে থাকছে 90Hz রিফ্রেশ রেট। এছাড়াও থাকছে MediaTek Dimensity 700 SoC প্রসেসর। নতুন ফোনটিতে সাপোর্ট করবে Android 11। আশা করা হচ্ছে 48-MP ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। যার মধ্যে একটি 2 MP ডেপথ এবং 2 MP ম্যাক্রো সটার। সামনে থাকবে 8-MP ক্যামেরা। স্মার্টফোনটিতে 18W ফাস্ট চার্জিং পরিষেবা সহ 5,000mAh ব্যাটারি পাওয়া যেতে পারে। থাকতে পারে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (side-mounted fingerprint sensor)।

Published by:Ananya Chakraborty

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর