কিন্তু একবার ব্যবহৃত তেল, পুনরায় গরম করে, তা দিয়ে রান্না করা এবং সেই খাবার পেটে যাওয়া বিষপানেরই সমান বলে মত বিশেষজ্ঞদের। একবার ব্যবহৃত তেল, দ্বিতীয় বার গরম করলে তা থেকে অ্যাকরিলেমাইডের (Acrylamide) মতো বিষাক্ত রাসায়নিক বের হয়, যা থেকে ডিমেন্সিয়া, অ্যালজাইমার্স এমন পারকিনসন্সও হতে পারে। ঝুঁকি থাকে ক্যানসার হওয়ারও।