বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

জানুন চিকিৎসকদের দেওয়া উপায়, কী করে মাঝরাতে ঘুম ভাঙলে ফের ঘুমোবেন তাড়াতাড়ি – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
জানুন চিকিৎসকদের দেওয়া উপায়, কী করে মাঝরাতে ঘুম ভাঙলে ফের ঘুমোবেন তাড়াতাড়ি – News18 Bangla


কলকাতা: মাঝারাতে ঘুমের মধ্যে বারংবার ঘুম ভেঙে যাওয়ার সমস্যায় অনেকের চাপে পড়েন৷ অনেকেই ঘুম ভেঙে যাওয়ার কারণে আশঙ্কায় ভোগেন, পরের দিনটা কী ভাবে সুস্থ মতো কাটাবেন৷ সেই বিষয়েই স্পষ্ট এক নির্দেশনামা দিয়েছেন চিকিৎসক৷ ‘স্লিপ ডক্টর’ নামে খ্যাত মিশেল ব্রেউস সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন৷ সেখানেই তিনি এক আশ্চর্য উপায়ের কথা বলেছেন৷

কী বলেছেন তিনি৷ প্রথম সমস্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, মাঝরাতে যদি হঠাৎ ঘুম ভেঙে যায়, আর ঘুম আসতে না চায়, তা হলে আপনি প্রথম কী করেন, ঘড়ি দেখেন৷ এটিই সমস্যার একটি বড় কারণ৷ ঘুমের সময় ঘড়ি দেখলেই নিজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, রাত কেটে গেলেও কী করে আপনি পর্যাপ্ত ঘুম পাবেন, কী করে আপনি নিশ্চিন্তে পরের দিন কাজে যেতে পারবেন৷ তাই প্রথমেই যে কাজটি করতে হবে, তা হল আপনার ঘুম ভেঙে গেলে ঘড়ি দেখার অভ্যাস ছাড়তে হবে৷’

এর পর ভারতীয় এক আদিম পদ্ধতির কথা উল্লেখ করেছেন চিকিৎসক৷ তিনি প্রাণায়মের কথা বলেছেন৷ বলেছেন, ৪-৭-৮ পদ্ধতিতে ধীরে ধীরে নিজের শ্বাস-প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে৷ তাতে হৃদযন্ত্র অনেকটাই স্বাভাবিক গতিতে ফিরে আসবে৷ আর আপনার ঘুমও দ্রুত আসার পথ সুগম হবে৷ কী করতে হবে, তাও স্পষ্ট করে বলে দিয়েছেন চিকিৎসক৷

আরও পড়ুন: থাকবেন সনিয়া-মমতা-রাহুল, আজ থেকে বেঙ্গালুরুতে ফের বৈঠকে বিরোধীরা! এবার আরও বেশি দল

আরও পড়ুন: লোকাল ট্রেনের লেডিস কামরায় নতুন নিয়ম চালু, রাত ৯টা বাজলেই চোখে পড়বে বদল

তিনি বলেছেন, প্রথমে নিঃশ্বাস ভিতরে টানতে হবে৷ সেটি ধরে রাখতে হবে সাত সেকেন্ড৷ তার পর সেটিকে ছেড়ে দিতে হবে৷ ছেড়ে দেওয়ার সময় হবে আট সেকেন্ড মতো৷ এ ভাবে কয়েকবার করতে থাকলে ধীরে ধীরে হৃদস্পন্দনের গতি কিছুটা কমে আসবে৷ তাতে মাথা ঠাণ্ডা হবে, টেনশন কমবে, এবং ঘুম আসবে দ্রুত৷

Published by:Uddalak B

First published:

Tags: Sleep



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর