মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

পুচার স্পেশাল চা খেতে দূর থেকে ছুটে আসছেন মানুষ! কী আছে এই চায়ে, শুনলে চমকে উঠবেন – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১১১ সময় দেখুন
পুচার স্পেশাল চা খেতে দূর থেকে ছুটে আসছেন মানুষ! কী আছে এই চায়ে, শুনলে চমকে উঠবেন – News18 Bangla


হাওড়া: মাত্র ৬ টাকার চায়ে বাজিমাৎ! এই চা দামে কম হলেও কোয়ালিটিতে কোন কম্প্রোমাইজ নয়। পুচার স্পেশাল চা, চলার পথে চায় চুমুক অথবা চায়ের টানে দূর দুরন্ত থেকে চা খেতে আসে মানুষ। এক কাপ চা-এ এত কদর। অনেকেই ভেবে কূল পায়না। এক কাপ চা খেতে কয়েক কিলোমিটার পথ অতিক্রম অথবা ঘন্টা পেরিয়ে যায় সময়। আসলে এই চায়ে আছে কী? প্রশ্ন তো থেকেই যায়। একবার যে পুচার চা’য়ে চুমুক দিয়েছে, ভুলতে পারেনি স্বাদ।

আরও পড়ুনঃ ভোট মিটে গেলেও সন্ত্রাস অব্যাহত মুর্শিদাবাদে! ধারাল অস্ত্রের কোপ প্রাক্তন প্রধানকে

আশেপাশে বহু চায়ের দোকান রয়েছে। তবে, পুচার চা অন্যদের চেয়ে একেবারেই আলাদা। বলছেন, এই চা খেতে দোকানে আসেন ক্রেতারা। দোকানে এলে দেখা মিলবে, দলে দলে চা খোড়দের সঙ্গে। একদল যায় তো অন্য দল আসে। তাঁদের অনবরত জোগান দিয়ে চলেছেন মাটির ভাঁরে গরম চা। যারা এই দোকানে নিয়মিত আসে। তাঁদের মধ্যে অনেকেই জানালেন, পুচার চা ছাড়া ঠিক দুপুরটা জমে না।

কোনদিন কাজের চাপে মিস হলে ব্যাস, সেদিন সারাক্ষণ যেন আফশোস। এমন কেন হয় তা নিজেরাও জানে না। তবে কেউ কেউ জানালেন, এই দোকানে যে চা পাওয়া যায় তা আশপাশের কোথাও মেলে না। পরিমিত মিষ্টি এবং চা এ দুধও পরিমাণ মত, লিকার নিয়ে কথা হবেনা! সবমিলিয়ে যে কারণে ছুটে আসা। এই চা’য়ের স্বাদ গন্ধ টাই আলাদা। সকালে ঘুম ভাঙলে চা-এ চুমুক। সকালে এক কাপ চা ছাড়া অচল অনেকেই। আবার চা ছাড়া দিন শুরু একেবারে ভাবার উপায় নেই অনেকের কাছে।

শুধু সকালে চা, এমনটা কিন্তু নয়। সারা দিনে কিছুক্ষণ অন্তর অন্তর চা। এমন অভ্যাস রয়েছে বহু মানুষের। তেমনি দুপুরে পুচার চা না খেলে চলেনা অনেকেরই। চা খেতেই ভিড় মানুষের। পাঁচলা বাউরিয়া রাজ্য সড়কে দেখা মিলবে সেই দোকান। যেখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে। প্রায় সমস্ত বয়সের মানুষ আসেন চা খেতে।

দোকানে চা খেতে আসা ক্রেতা কৌশিক বনু জানান, ‘দোকানের  শুরু থেকে প্রায় ১৪ বছর চা খাচ্ছি এই দোকানে। প্রায় প্রতিদিন চা খেতে আসি। যেদিন আসতে পারি না সেদিন আফসোস হয়। অন্যদিকে বিক্রেতা দিবাকর বাবু জানান, অল্প মার্জিন রেখে চা বিক্রি। শুরু থেকেই ইচ্ছে ছিল ভাল চা তৈরি করার। নামকরা চা দোকানে চা খেতে যাওয়া এবং লক্ষ্য রাখতাম। তা থেকেই নিজেদের চায়ের দোকানে ভাল চা তৈরি করার উদ্যোগ নেওয়া। প্রতিদিন কত চা কাপ সেল হয়। তার উত্তরে দিবাকর (পুচা) বাবু জানান, প্রতিদিন প্রায় ৯০০ থেকে ১০০০ কাপ চা বিক্রি হয়।

রাকেশ মাইতি

Published by:Salmali Das

First published:

Tags: Milk tea, Tea



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর