বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে দেশবন্ধু পলিমার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৩৯ সময় দেখুন
সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে দেশবন্ধু পলিমার – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ১৪৪টির বা ৩৭.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে দেশবন্ধু পলিমারের দর কমেছে সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দেশবন্ধু পলিমারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬.৬০ টাকা বা ২০.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে দেশবন্ধু পলিমার ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১৫.১৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৩.৪৩ শতাংশ, খান ব্রাদার্সের ১১.০৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০.৯৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১০.৬০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১০.৪৮ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১০.৪৫ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১০.২৪ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ১০.১৬ শতাংশ বেড়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর