রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

রাজধানীতে টহল বাড়িয়েছে র‍্যাব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
রাজধানীতে টহল বাড়িয়েছে র‍্যাব


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে টহল বাড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১১ আগস্ট) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসপি শিহাব করিম বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র‍্যাব-২ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব-২ এর আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল দেওয়া হচ্ছে।

দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারকরণে র‍্যাব-২ এর অধিনায়ক বিভিন্ন এলাকায় টহল টিমের কার্যক্রমের নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। ভবিষ্যতেও র‍্যাব-২ এর আওতাধীন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর