সাধারণ জনগণকে স্বাস্থ্যসচেতন করতে কাজ নিরন্তর কাজ করছেন এই নারী। বছরের পর বছর ধরে চলে আসা বিভিন্ন রোগের চিকিৎসায় আমাদের একমাত্র অবলম্বন ওষুধ। ওষুধ দ্বারা রোগ না সারলে ইনজেকশন ও অপারেশন আমাদের অন্যতম সহায়। এর খরচ সামলাতে না পেরে ও সঠিক সময় সুযোগ সুবিধে থেকে বঞ্চিত হওয়ায় অনেক মানুষই প্রাণ হারান। এই সমস্ত রোগেরই বিনামূল্যে চিকিৎসা করছেন এই নারী। ওয়েভ থেরাপির মাধ্যমে বহু বছরের পুরনো জয়েন্টের ব্যথা এবং অনেক রোগ সহজেই নিরাময় করেছেন এই মহিলা বিশেষজ্ঞ।
সিকার জেলার দান্তা শহরের বাসিন্দা সলমা পাঠান ওয়েভ থেরাপিতে দক্ষতা অর্জন করেছেন। তিনি তাঁর ওয়েভ থেরাপি দিয়ে শত শত মহিলা ও বৃদ্ধদের চিকিৎসা করেছেন। সলমা পাঠান জানিয়েছেন যে, তিনি আগে জয়পুর এবং সিকারের মতো বড় শহরে কাজ করতেন, সেখানে তিনি দেখেছেন যে শহরের অনেক লোক এমন অনেক রোগে আক্রান্ত যা ওয়েভ থেরাপির মাধ্যমে সহজেই নিরাময় করা যায়। সেই থেকেই নিজের কাজ ছেড়ে দিয়ে বাড়িতে এসে ওয়েব থেরাপি সেন্টার চালু করেন তিনি।
আরও পড়ুন: অশান্তি লেগেই থাকছে? এই ভাবে ঘর পরিষ্কার করলেই আসবে সুখ, ঘুচবে অর্থাভাব
সলমা পাঠান বিগত দুই বছর ধরে এই থেরাপি সেন্টার চালাচ্ছেন। ওয়েভ থেরাপি নিতে বহু নারী ও পুরুষরা প্রতিদিন তাঁর সেন্টারে আসেন। এই থেরাপির মাধ্যমে কোনও ওষুধ, ইনজেকশন ও অপারেশন ছাড়াই পুরাতন জয়েন্টের ব্যথার চিকিৎসা করা হয়, হাড়ের চিকিৎসা করা হয়। এই সব রোগ ছাড়াও অনেক প্রচলিত ছোটখাটো অসুখও ওয়েভ থেরাপির মাধ্যমে নিরাময় করা সম্ভব। সলমা পাঠান বলেন, ওয়েভ থেরাপি একটি যান্ত্রিক প্রক্রিয়া যা ওয়েভ বা কম্পনের মাধ্যমে রোগ নিরাময়ে কাজ করে।
ওয়েব থেরাপি কী
ওয়েভ থেরাপিতে এক ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। কখনও কখনও এই থেরাপিতে ভেষজ নানা জড়িবুটিও ব্যবহার করা হয়। এই থেরাপিতে, আক্রান্ত স্থানে কম্পনের মাধ্যমে চাপ প্রয়োগ করা হয়। যন্ত্রের কম্পনের কারণে আক্রান্ত স্থান কম্পিত হয়। এই মেশিন থেকে নির্গত শক্তি দ্বারা জয়েন্টের বিভিন্ন অংশ ধীরে ধীরে নিরাময় হতে শুরু করে। একে এক ধরনের যোগ প্রক্রিয়াও বলা যায়, যাতে আক্রান্ত অংশ ধীরে ধীরে নিরাময় হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Health care