মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

অবিশ্বাস‍্য! মাত্র ২ টাকায় কচুড়ি-আনলিমিটেড ঘুগনি! রোজ বিক্রি হচ্ছে ছ’শো পিস – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
অবিশ্বাস‍্য! মাত্র ২ টাকায় কচুড়ি-আনলিমিটেড ঘুগনি! রোজ বিক্রি হচ্ছে ছ’শো পিস – News18 Bangla


বসিরহাট: ২ টাকায় কচুরি পাওয়া যাচ্ছে বসিরহাটে! কি ভাবছেন ভুল শুনলেন! আসলেই সত্যি বসিরহাটের মাটিয়ার বেঁকি কালিবাড়ি এলাকায় মাত্র দুই টাকায় পাওয়া যাচ্ছে গরম গরম কচুরি ও সঙ্গে ঘুগনি। ৭-৮ বছর ধরে দোকানের কোনও জিনিসের দাম এক পয়সাও বাড়েনি! মূল্যবৃদ্ধির জমানায় ২ টাকায় গরম গরম তেলেভাজা কচুড়ি তুলে দিয়ে মানুষের রসনাতৃপ্ত করাচ্ছেন বসিরহাটের বেঁকি কালিবাড়ি এলাকার পরিতোষ মন্ডল।

আরও পড়ুনঃ বাজারে জলের দরে মিলছে ইলিশ! পাতুরি, ভাপা ভুলে বাড়িতে বানান ইলিশের নতুন সব পদ

সকাল থেকেই দোকানে ভিড় লেগেই আছে। গরম তেলের কড়াইয়ে ভাসছে মুচমুচে কচুড়ি। দেখে পথচলতি মানুষের লোভ সামলানো দায়। গরম গরম কচুরি পেতে  অনেকেই ভিড় জমান বসিরহাটের মাটিয়া এলাকার কালীবাড়ির পরিতোষ বাবুর দোকানে।

দ্রব্যমূল্যর বাজারে যখন সব প্রকার খাবারের দাম বেড়েই চলেছে, কিন্তু পরিতোষবাবুর কোনও পরিবর্তন নেই। আজও একই ভাবে ২ টাকায় বিক্রি করছেন কচুড়ি। এই মূল্যবৃদ্ধির বাজারে যখন সব কিছুরই দাম হু হু করে বাড়ছে তখন কীভাবে তিনি ২ টাকায় তেলেভাজা দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, “দোকানের তেলেভাজা তৈরির সবরকম কাজ আমি নিজেই করি, আমার আলাদাভাবে শ্রমিক রাখার দরকার হয়নি। বিক্রিও বেশি। এজন্যই কম টাকায় আমি সবাইকে খাওয়াতে পারি। “

জুলফিকার মোল্যা

Published by:Salmali Das

First published:

Tags: Food, Ghugni, Luchi



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর