শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘প্রধানমন্ত্রীর জীবন ও জীবিকা তত্ত্ব বিশ্বে সমাদৃত হয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৬১ সময় দেখুন
‘প্রধানমন্ত্রীর জীবন ও জীবিকা তত্ত্ব বিশ্বে সমাদৃত হয়েছে’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুর: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনা মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর জীবন ও জীবিকা তত্ত্ব সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে।

সোমবার (১৯ জুলাই) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাকালে বিশ্বের বিভিন্ন দেশে বিদ্রোহ হয়েছে, কিন্তু বাংলাদেশে তা হয়নি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় ‘জীবন ও জীবিকা’র যে তত্ত্ব দিয়েছেন তা সমগ্র পৃথিবীতে প্রশংসিত হয়েছে। করোনায় বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে করোনা কোনো আঘাত করতে পারেনি। করোনার মধ্যেও দেশের উন্নয়ন সমানতালে এগিয়ে চলছে। যারা পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল তারা দেখুক এই করোনার মধ্যেও পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ডায়নামিক নেতা পৃথিবীতে আর নেই, বড় দেশ থাকতে পারে বড় সম্পদশালী থাকতে পারে কিন্তু বড় নেতৃত্বদানকারী নেতা নেই।’

প্রধানমন্ত্রীর দৃঢ়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যেও তিনি পদ্মাসেতু করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামানের সভাপতিত্বে ও ডা. ইমরুল কায়েসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম। এ ছাড়া দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলা চত্বরে এলজিইডির বাস্তবায়নাধীন ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন, ৭টি পাকা রাস্তার উদ্বোধনসহ এডিপি প্রকল্পের আওতায় সেলাই মেশিন, হুইল চেয়ার, ভ্যানগাড়ি ও বাইসাইকেল বিতরণ করেন।

বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রতিমন্ত্রী তরুণদেরকে মাস্ক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন। কেউ মাস্ক না পড়লে তাকে এড়িয়ে চলা ও তার সঙ্গে কথা না বলার পরামর্শ দেন।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর