চন্দ্রাভিযান সফল হয়েছে ভারতের। চলতি মাসের ২৩ অগাস্ট, বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। পরের দিন, ২৪ অগাস্ট বৃহস্পতিবার সকালে তার পেট থেকে বেরিয়ে পড়েছে রোভার প্রজ্ঞানও। ইসরোর বিজ্ঞানীদের সমস্ত প্রশ্নের জবাব দিতে কাজ শুরু করেছে বিক্রম ও প্রজ্ঞান। এরই মধ্যে আজ আরও এক সুখবর দিল ইসরো।
আরও পড়ুনঃ কর্মে মহান ভারত! ইসরোর শিবনের চার বছর আগের কান্না বদলে গেল চাওড়া হাসিতে
স্পেস এজেন্সি ইসরো, X (আগের ট্যুইটারে) কয়েকটি ছবি শেয়ার করে লিখেছে, ‘২৭ অগাস্ট, ২০২৩-এ, রোভারটি তার অবস্থান থেকে 3 মিটার এগিয়ে একটি ৪-মিটার ব্যাসের গর্তের মধ্যে এসে পড়ে। রোভারটিকে আসল পথে ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছিল। এখন নিরাপদে তা একটি নতুন পথে ধরে এগোচ্ছে।’
Chandrayaan-3 Mission:
On August 27, 2023, the Rover came across a 4-meter diameter crater positioned 3 meters ahead of its location.
The Rover was commanded to retrace the path.It’s now safely heading on a new path.#Chandrayaan_3#Ch3 pic.twitter.com/QfOmqDYvSF
— ISRO (@isro) August 28, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chandrayaan 3, ISRO, Isro Lander vikram