বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

পুঁজিবাজারে বিও হিসাব বেড়েছে আগস্টে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
পুঁজিবাজারে বিও হিসাব বেড়েছে আগস্টে


সদ্য সমাপ্ত আগস্ট মাসে পুঁজিবাজারে বিনিয়োগকারী কিছুটা বেড়েছে। আগস্ট মাসে পুঁজিবাজারে ৩ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে।

সূত্র জানায়, আগস্ট মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৭ লাখ ৪৬ হাজার ৯৬১টি। আর জুলাই মাসের শেষ দিন বিও হিসাব ১৭ লাখ ৪৩ হাজার ২৫টিতে দাঁড়ায়। অর্থাৎ আগস্ট মাসে ৩ হাজার ৯৩৬টি বিও হিসাব বেড়েছে।

আগস্ট মাসে পুরুষদের বিও ৩ হাজার ২৬টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৭ হাজার ৩৯৮টিতে। জুলাই মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৪ হাজার ৩৭২টিতে।

আর আগস্ট মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৮১৫টি বেড়ে চার লাখ ২৩ হাজার ১১৬টিতে দাঁড়িয়েছে। জুলাই মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ২২ হাজার ৩০১টিতে।

আগস্ট মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ৯৫টি। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৪৪৭টিতে। আর জুলাই মাসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৫২টিতে।

আগস্ট মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে আগস্ট মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৫ হাজার ৫৩টিতে। যা জুলাই মাসের শেষ দিন ছিল ১৬ লাখ ৭১ হাজার ১৯৯টিতে।

আগস্ট মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪৬১টিতে। জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৪৭৪টিতে।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর