সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

The family is waiting for the successful launch of Aditya L-1 Yoga Basirhat researcher

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ সময় দেখুন
The family is waiting for the successful launch of Aditya L-1 Yoga Basirhat researcher


বসিরহাট:আদিত্য এল ১ইতিহাসের সাক্ষী হতে চলেছে দেশ, উৎক্ষেপনের পর সফল যাত্রায় প্রহর গুনছে বাদুড়িয়ার ইসরোর গবেষক পরিবার। চান্দ্রযানের সফল ল্যান্ডিংয়ের পর এবার ইসরোর মিশন সূর্য। তবে একেবারে সূর্যে নয়, সূর্য থেকে অনেক দূর থেকে নজর রাখবে আদিত্য এল-১।

প্রত্যাশা মতোই এদিন সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এর উদ্দেশে পাড়ি দিল আদিত্য এল-১। আর এই যাত্রার সময় লাগবে ১২৫ দিন। তবে এই মিশনে পিছিয়ে নেই বসিরহাটের মহাকুমার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। গ্রামের ছেলে জয়ন্ত পাল চন্দ্রযান-৩ এরপর আদিত্য এল-১ মিশনেও ইসরোর বিজ্ঞানী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন।

জয়ন্ত পাল ২০১৮ সালে ইসরোয় বিজ্ঞানী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তারপর ২০১৯ সালে চন্দ্রযান-২ এর মিশনে নিযুক্ত হলেও ব্যর্থতার পরেও সফলতা আসে ২০২৩ সালে। এবার সূর্যযানের পালা। বাবা অর্ধেন্দু পাল, ছোট ব্যবসায়ী। আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে ছেলের স্বপ্ন পূরণ করেছেন। মা আলপনা পাল ছোট থেকেই ছেলেকে শিক্ষার আলোয় আলোকিত করতে বদ্ধপরিকর ছিলেন। চন্দ্রযান সফল অবতরণের পর এবার সূর্যযানের পালা, স্বভাবতই গর্বিত পাল পরিবার। জন প্রতিনিধি থেকে স্থানীয় গ্রামবাসীরা ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে পাল বাড়িতে ভিড় জমাচ্ছেন।

আদিত্য এল-১ সূর্যের দিকে রওনা দেওয়ার পর দূর্গা পুজোতে বাড়ি ফিরবে ঘরের ছেলে জয়ন্ত। আজ আদিত্য এল ওয়ান আজ সূর্যের দিকে রওনা দিল। সেই সূর্য যানেরও সাফল্য কামনা করছে গর্বিত জয়ন্ত পালের বাবা-মা।

উল্লেখ্য পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি অর্থাৎ ১৫ লক্ষ কিলোমিটার দূরে একটি কক্ষপথে অবস্থান করবে আদিত্য। জানা গিয়েছে, এই আদিত্য এল১ পরীক্ষা করবে সূর্যের করোনা, পৃষ্ঠদেশ। সৌর ঝড় পৃথিবীর উপর কী কী প্রভাব ফেলতে পারে তা জানার চেষ্টা চালাবে ইসরোর সৌরযান। সব মিলিয়ে সৌরযানের সাফল্যে প্রহর গুনছে দেশবাসী থেকে বসিরহাটের বাদুড়িয়ার গবেষক পরিবার।

জুলফিকার মোল্যা

First published:

Tags: Aditya L1



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর