মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Tasty Food: মাত্র ৫ টাকা খসালেই জনপ্রিয় স্ট্রিট ফুড শাফালে মিলছে, বাড়িতে ট্রাই করতে চান, রইল রেসিপি ভিডিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
Tasty Food: মাত্র ৫ টাকা খসালেই জনপ্রিয় স্ট্রিট ফুড শাফালে মিলছে, বাড়িতে ট্রাই করতে চান, রইল রেসিপি ভিডিও


শিলিগুড়ি : পাহাড়ি স্ট্রিট ফুডের মধ্যে একটি জনপ্রিয় হল শাফালে বা শাবালে বলেও জানা হয় এটিকে। এটি মূলত সিকিমের একটি জনপ্রিয় খাবার। মাঝের অংশে মাংস বা বাঁধাকপির পুর ভরা থাকে। তারপর সেই পুর ভরা গোল ও অর্ধচন্দ্রাকার আকারে কেটে প্যানে ভাজা হয়। কখনও কড়াইয়ে ডুবো তেলেও ভেজে রান্না করা হয়।

সাধারণত চাটনি বা চিজের সঙ্গে খেতে দেওয়া হয়। এটি সিকিমের খাবার হলেও শিলিগুড়িতে দেদার বিক্রি হচ্ছে এই শাফালে। শিলিগুড়ির হাতিয়াডাঙার বাসিন্দা রবিন রায় নিজের বাড়িতেই দিয়েছেন তেলে ভাজার দোকান। সেখানেই বিক্রি হচ্ছে শাফালে। যার দাম মাত্র ৫ টাকা।

কিভাবে বানাবেন?

চিনি, লবণ, বেকিং পাউডার,সাদা তেল দিয়ে ময়দা ভাল করে ময়ান দিয়ে তারপর জল দিয়ে মেখে নিতে হবে এবং এরপর ময়দার তালটিকে একটি ভিজে কাপড় দিয়ে ১৫মিনিটের জন্যে ঢেকে রাখতে হবে। চিকেনটিকে লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প সেদ্ধ করে নিতে হবে। এরপর কাটা চামচ দিয়ে সেদ্ধ করা চিকেনের টুকরোগুলোকে আলগা করে ছাড়িয়ে নিতে হবে।

কড়াইতে তেল গরম হলে তাতে একে একে ছোটো করে টুকরো করা আলু, পিয়াজ, রসুন,লঙ্কা, আদাবাটা, দিয়ে একটু ভেজে তাতে জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এতে সেদ্ধ করা চিকেনের টুকরোগুলো, আপনি চাইলে সয়াবিন বা বাঁধাকপি দিতে পারেন। গোলমরিচের গুঁড়ো আর বাটার দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।এইভাবে পুরটা তৈরি করে নিতে হবে এবং ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিতে হবে।

আরও পড়ুন-  Ind vs SL Weather Update: ভারত বনাম শ্রীলঙ্কা মেগা ফাইনাল, ফের কি বৃষ্টি ভিলেন, থাকছে কি রিজার্ভ ডে, মেগা আপডেট

এবারে ময়দার তালটি থেকে ছোটো ছোটো লেচি কেটে গোল করে বেলে নিতে হবে। এবার মাঝখানে চিকেন বা বাঁধাকপির পুরটা দিয়ে তার ওপরে চীজ গ্রেট করে দিতে হবে। এবারে ‘D’ এর মতো করে ভাজ করে নিতে হবে এবং ধারটা ছবির মতো করে মুড়ে দিতে হবে।এবারে গরম ডুবো তেলে ভেজে নিলেই পুরো তৈরী শাফালে।

শাফালে বিক্রেতা রবিন রায় বলেন, ” সিকিমে গিয়েই প্রথম শাফালে খেয়েছিলাম। তারপর এখন নিজের মতো করে বানাই। লোকেরা ভীষণ পছন্দ করেছেন ।” তিনি আরও জানান,” দিনে ১০০ থেকে ১৫০ পিস শাফালে বিক্রি হয়ে যায়।’’ শাফালে খেতে এসে কবিতা রায় জানান, ” আমি মাঝে মাঝেই আমি এখানে খেতে আসি।দারুন খেতে এই শাফালে। “

Anirban Roy

Published by:Debalina Datta

First published:

Tags: Local18, Siliguri, Tasty dishes



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর