মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

আলুর পুর ভরা মিষ্টি লঙ্কার চপ মাত্র ৫ টাকায়! জানুন কোন দোকানে পাবেনsnacks costing only rs 5 is getting popular in this shop of nadia – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
আলুর পুর ভরা মিষ্টি লঙ্কার চপ মাত্র ৫ টাকায়! জানুন কোন দোকানে পাবেনsnacks costing only rs 5 is getting popular in this shop of nadia – News18 Bangla


মৈনাক দেবনাথ, নদিয়া: মাজদিয়ার চপ বিক্রেতা শম্ভু মোদক নিয়ে এলেন মিষ্টি লঙ্কার চপ।চপের সঙ্গে বাঙালি সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। সন্ধ্যায় টিফিন হোক কিম্বা চায়ের সঙ্গে আড্ডা-চপের গুরুত্ব অনস্বীকার্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের চপের নাম উল্লেখ রয়েছে। চপ সাধারণত কমবেশি সকলেই আমরা খেতে ভালবাসি। শরীরের পক্ষে খুব বেশি উপকার না হলেও ভোজনরসিকদের কাছে চপ কিন্তু একটি অন্যতম লোভনীয় খাবার।

তবে যুগের সঙ্গে সঙ্গে চপেরও বিবর্তন ঘটেছে। আগে চপ বলতে কেবল আলুর চপ, ফুলুরি, বেগুনি, পেঁয়াজির সঙ্গেই মানুষ পরিচিত ছিল। তবে ধীরে ধীরে একের পর এক নানা ধরনের চপের আবির্ভাব ঘটছে। এবং সেগুলি খেতেও ভিড় জমাচ্ছেন তরুণ প্রজন্ম থেকে শুরু করে বৃদ্ধরাও।

ঠিক তেমনই এক অভিনব চপ নিয়ে এল মাজিয়ার যুবক শম্ভু মোদক। তিনি বিক্রি করছেন মিষ্টি লঙ্কার চপ। সাধারণত এই লঙ্কাগুলি তুলনামূলকভাবে কম ঝাল অনেকটাই। এই লঙ্কাগুলি সিমলা মির্চ বা কাশ্মীরি লঙ্কা নামে পরিচিত বাজারে। আর এই লঙ্কা দিয়েই  শম্ভু মোদক বানিয়েছেন মিষ্টি লঙ্কার চপ। তিনি জানান শিয়ালদহ থেকে তিনি এই লঙ্কা পাইকারি হারে কিনে আনেন। এরপর বাড়িতে এসে সেগুলিকে ভাল করে পরিষ্কার করে লম্বালম্বি ভাবে দু’টুকরো করে ফেলেন লঙ্কাগুলিকে। এরপর তার মধ্যে ভরেন আলু এবং অন্যান্য মশলা দিয়ে পুর। তারপর সেগুলিকে বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে ভাজা হয় সেই চপ। আর সেই মিষ্টি লঙ্কার চপ খেতেই হিড়িক লেগেছে ক্রেতাদের।

তিনি জানান, “যাঁরা একটু ঝাল পছন্দ করেন তাঁরাই সাধারণত লঙ্কা খান। তবে এই মিষ্টি লঙ্কাটি ছোট, বড় সকলেই খেতে পারেন অনায়াসে। প্রতিদিন ১৫০ থেকে ২০০ পিস মিষ্টি লঙ্কার চপ বিক্রি হয়। অভিনব চপ দেখার এবং খাওয়ার জন্য দোকানে ভিড় করেন অনেকেই। ৮০ থেকে ১৩০ টাকা কিলো দরে এই লঙ্কা কিনে এনে এরপর একটি লঙ্কাকে দু টুকরো করেপাঁচ টাকা প্রতি পিসে এই চপ বিক্রি করি।”

 

সন্ধ্যা হতেই দেখা গেল মিষ্টি লঙ্কার চপ খেতে ভিড় করেছেন ক্রেতারা। সুতরাং বলা যেতেই পারে লঙ্কার প্রতি এতদিন যাদের ভয় ছিল তাঁরাও অনায়াসে একবার চেখে দেখতেই পারেন এই মিষ্টি লঙ্কার চপ।

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Nadia, Snacks



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর