বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ঢাকার বাজারে আংশিক উত্থান, বেড়েছে লেনদেনও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
ঢাকার বাজারে আংশিক উত্থান, বেড়েছে লেনদেনও


শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনভর অস্থিরতার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এদিন শেয়ার কেনার চেয়ে বিক্রির পরিমাণ বেশি ছিল। এ কারণে বিমা ও খাদ্য খাতের কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে বস্ত্র, ওষুধ এবং প্রকৌশল খাতের শেয়ারের দাম।

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র দশমিক ৮৩ পয়েন্ট। তবে, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩ পয়েন্ট। এদিন ডিএসইতে ৭০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে ৭৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ডিএসইর দেওয়া তথ্যমতে, বুধবার বাজারে লেনদেন হওয়া ৩০২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫৪টি কোম্পানির শেয়ারের দাম। এতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৪ পয়েন্টে।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ পয়েন্টে।

এ দিন ৩০২টি প্রতিষ্ঠানের ৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৭৯৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৪২২ কোটি ৩০ লাখ ৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন কমেছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল জেমিনি সি ফুডের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ার। এরপরে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, রয়েল টিউলিপ সী পার্ল, ফু-ওয়াং ফুড, ইউনিয়ন ইনস্যুরেন্স, বিডি কম এবং অ্যাপেক্স ফুডস লিমিটেড।

অপরদিকে সিএসইর প্রধান সূচক ৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮০ পয়েন্টে। সিএসইতে ১৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টি।

দিন শেষে সিএসইতে ৫০ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৭৭২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ৫৩৫ টাকার শেয়ার।

কর্পোরেট সংবাদ/এএইচ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর